নিউ ইয়র্ক বাংলা বইমেলার তিন যুগ, প্রস্তুতি শুরু
গণমাধ্যম ডেক্স
প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে দীর্ঘ ৩৬ বছরের পথ পেরিয়েছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবার তিন যুগ পূর্তি ও ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ আয়োজন করতে যাচ্ছে মেলাটি। আগামী বছরের ২৮ থেকে ৩১ মে পর্যন্ত নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে এই সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা প্রকাশনা সংস্থাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলার মূল আয়োজন হবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। এর ঠিকানা ১৫৩-১০ জ্যামাইকা অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউ ইয়র্ক ১১৪৩২। তিন যুগের এই যাত্রাকে বিশেষভাবে উদ্যাপন করতে প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। তাদের প্রত্যাশা, এবারের আয়োজন লেখক, প্রকাশক, পাঠক ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের মধ্যে নতুন যোগাযোগ ও সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে প্রবাসে বাংলা ভাষার চর্চা এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পরিচিত করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেলাটি। মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য, নিবন্ধন নির্দেশিকা ও সর্বশেষ খবর জানা যাবে আয়োজকদের ওয়েবসাইট www.nyboimela.org এবং ফেসবুক পেজ www.facebook.com/newyorkboimela-তে।
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন
জাতীয় -
২
বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা
জাতীয় -
৩
এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
জাতীয় -
৪
সোনম ওয়াংচুকের স্কুলে ক্লাস বন্ধের নোটিশ
জাতীয় -
৫
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি
খেলাধুলা -
৬
ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের বক্তব্য নিয়ে সংশয় ডেমোক্র্যাট প্রার্থীর
জাতীয় -
৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
খেলাধুলা -
৮
প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ
জাতীয় -
৯
যৌতুক দাবির অভিযোগে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
জাতীয় -
১০
জাপানে রবীন্দ্রনাথের স্মৃতির খোঁজে: ওসাকায় কবির দুই ঐতিহাসিক বক্তৃতা
জাতীয় -
১১
ইরানে ‘অনেক মানুষ মারতে চান না’ ট্রাম্প
আন্তর্জাতিক -
১২
তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো
জাতীয় -
১৩
অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন
জাতীয় -
১৪
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত
জাতীয় -
১৫
জন্ম ঢাকায়, সিনেমায় অমরত্ব, ঋত্বিক ঘটকের ১০১ বছর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন