|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নাটোরে সার নিতে গিয়ে কৃষকদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:০৯ পিএম
২৯০ পঠিত
নাটোরে সার নিতে গিয়ে কৃষকদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নাটোরের নলডাঙ্গায় সার সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন কৃষকরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিসিআইসি সার ডিলারের দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবা...
নাটোরের নলডাঙ্গায় সার সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন কৃষকরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিসিআইসি সার ডিলারের দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নলডাঙ্গা উপজেলার বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগরওয়ালের দোকানে সার বিতরণ শুরু হয়। সার নিতে সকাল থেকেই দোকানের সামনে শত শত কৃষক ভিড় করেন। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বেলা সাড়ে ১১টার দিকে একই ঘটনাকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে আরও কয়েকজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগের দিন বুধবারও উপজেলার মাধনগরে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগরওয়াল বলেন, সকাল ৯টা থেকে উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ করা হচ্ছিল। কৃষকরা লাইনে দাঁড়িয়ে সার নিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন তরুণ হট্টগোল শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কৃষি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার দাবি, সার নিয়ে কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন, উপজেলায় সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। ডিলাররা সার উত্তোলন করে বিতরণ করছেন। পৌরসভা এলাকার ডিলার পয়েন্টে সার বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে মনোমালিন্য থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে কৃষকদের আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, ফসল আবাদ শুরু হতে এখনো প্রায় ১৫ থেকে ২০ দিন বাকি। তবে কৃষকরা আগাম সার কিনে বাড়িতে মজুত রাখতে চাইছেন, যাতে মৌসুমে কোনো সমস্যায় পড়তে না হয়। নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে বৈঠক ও আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো এবং সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করতে কৃষি বিভাগ কাজ করছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স