|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০১:২৩ এএম
৩৬৩ পঠিত
গাজীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুরে কার্তিক (৩৫) হত্যা মামলার দুই আসামিকে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে হালুয়াঘাট থানার মাশাইল বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শিমুল মিয়া (২৫) ও মো. জহিরুল ইসলাম ওরফে ফালান (৪৯)। তারা...
গাজীপুরে কার্তিক (৩৫) হত্যা মামলার দুই আসামিকে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে হালুয়াঘাট থানার মাশাইল বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শিমুল মিয়া (২৫) ও মো. জহিরুল ইসলাম ওরফে ফালান (৪৯)। তারা দুজনই গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর গাছা থানায় দায়ের করা ৪২ নম্বর হত্যা মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় কার্তিক হত্যার অভিযোগ তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গাছা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এসআই মো. সাইফুল আলম, এসআই মো. সাখাওয়াত হোসেন ও এএসআই মো. ইব্রাহিম মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: কালবেলা