নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন
গণমাধ্যম ডেক্স
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব ও দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তার মতে, নাহিদ ইসলাম ডাক দিলে এখন আর ১০০ লোকও জড়ো হবে না।
একই সঙ্গে গণঅভ্যুত্থানের পর এনসিপির ‘নামসর্বস্ব দলে পরিণত’ হওয়ার পেছনে নাহিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন! নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি, তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী প্রশ্ন রেখে বলেন, ‘গণঅভ্যুত্থানের মহানায়কের কেন এই মহা অধঃপতন? কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?’
নাহিদ ইসলাম ও তার অনুসারীদের গণঅভ্যুত্থানে নিজেদের ভূমিকা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার অভিযোগও করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে তারাই সব করেছিলেন! তারাই যে সব করেননি, সেটা তিনি যত বেশি অহংকারী হবেন, তত বেশি টের পাবেন।’
এনসিপির নেতাকর্মীদের দল ছাড়ার প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘নাহিদ ইসলামের সঙ্গে কারা থাকছে, আর কারা তাকে বর্জন করছে, তিনি কি উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন? যেখানে সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে?’
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে এক দীর্ঘ বিবৃতিতে এসব কারণ তুলে ধরেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং সংগঠনে গণতন্ত্র চর্চার অভাবের অভিযোগ তুলেছেন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার
জাতীয় -
২
মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৩
জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়
জাতীয় -
৪
পানি-তেলে তৈরি রঙিন আলোয় ঘর সাজান নতুন কায়দায়!
লাইফস্টাইল -
৫
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
অর্থনীতি -
৬
নন্দন পার্কের ৮৮তম বোর্ড সভা অনুষ্ঠিত
জাতীয় -
৭
আলমাছের ১০ বছরের সাজা খাটছেন আলমাস, তদন্তে বেরিয়ে এলো ৩ কারণ
জাতীয় -
৮
শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জাতীয় -
৯
চাক্তাই-কালুরঘাট মেরিন ড্রাইভে ভয়াবহ বায়ুদূষণ, বিপর্যস্ত জনজীবন
জাতীয় -
১০
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর
জাতীয় -
১১
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১২
পদক্ষেপ স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
জাতীয় -
১৩
সেনাবাহিনী-বিজিবি-পুলিশের যৌথ অভিযান: এক সেনাসদস্য গুলিবিদ্ধ, ৫৭ জন উদ্ধার
সারাবাংলা -
১৪
সিএম এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সিতে চাঁদাবাজি ও কর্মীদেরকুপিয়ে জখম, আটক ৪
জাতীয় -
১৫
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন