পাবনায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
গণমাধ্যম ডেক্স
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন(৩৫)নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী আব্দুর রহিম (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
আব্দুর রহিম চরপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে এবং নিহত গৃহবধূ একই ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহম আলীর মেয়ে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে আব্দুর রহিম সৌদি আরবে যান। সেখানে ৬ বছর থাকার পর বর্তমানে মালয়েশিয়ায় থাকেন। প্রায় দুই মাস আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। গত সোমাবার নিহত রোমেনা খাতুন তার বাবার বাড়িতে কিছু টাকা পাঠান। এ নিয়ে তার স্বামী আব্দুর রহিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহিম তার স্ত্রী রোমেনা খাতুনকে গলা টিপে ধরেন। এতে রোমেনা খাতুন প্রাণ হারান।
অভিযুক্ত আব্দুর রহিম হত্যার কথা স্বীকার করে বলেন, আমি প্রবাসে থাকা অবস্থায় আমার আয়ের বেশির ভাগ টাকা আমার স্ত্রী তার বাবার বাড়ি পাঠায়। গতকাল সোমবার সে আমাকে না জানিয়ে তার কাছে রাখ ১৩ হাজার টাকা আবারও তার বাবার বাড়ি পাঠায়। টাকার কথা জিজ্ঞেস করলে তার সাথে আমার ঝগড়া হয়। এক পর্যায়ে আমি তাকে গলা টিপে ধরলে সে মারা যায়। তবে আমি জানতাম না গলা টিপে ধরলে মারা যাবে।
নিহত রোমেনা খাতুনের বাবা মরহম আলী জানান, মেয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যাই। তারা মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমাকে জানান এবং তাকে দাফনের প্রক্রিয়া করতে থাকেন। কিন্তু মেয়ের গোসলের সময় তার গায়ে ও গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে থানা পুলিশকে খবর দিই। পুলিশ এসে ঘটনার সত্যতা পান। পরে আব্দুর রহিমকে জিজ্ঞেস করলে সে হত্যার কথা স্বীকার করে। আমার মেয়ের দুটি ছেলে সন্তান রয়েছে। আমার নাতিদের এখন কী হবে? আমি মেয়ের হত্যা বিচার চাই।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের গায়ে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি হত্যার কথা স্বীকার করেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সন্তানসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ দুই পরিবারের
জাতীয় -
২
ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
জাতীয় -
৩
বাংলা সিনেমা কীভাবে ঘুরে দাঁড়াবে? কী বলছেন নির্মাতারা
জাতীয় -
৪
২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে মায়ের বাড়িতে ফিরলেন কার্ল বুশবি
জাতীয় -
৫
কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায়
জাতীয় -
৬
পারশে মাছ কীভাবে এত দ্রুত বংশবিস্তার করে
জাতীয় -
৭
৫২তম বিসিএসও কি বিশেষ হতে যাচ্ছে: সংশয় আর কৌতূহল চাকরিপ্রার্থীদের
জাতীয় -
৮
এক চমক ও দুই প্রত্যাবর্তন ‘মেসি পরবর্তী’ প্রথম আর্জেন্টিনা দলে
জাতীয় -
৯
যে কারণে কিছু অঙ্গরাজ্যে ভোট গুণতে সময় লাগে
জাতীয় -
১০
ইউনাইটেডের প্রত্যাবর্তন, পিএসজির গোল উৎসব, বায়ার্ন-বার্সার সহজ জয়
জাতীয় -
১১
ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
খেলাধুলা -
১২
পাবনায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
জাতীয় -
১৩
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
সারাবাংলা -
১৪
গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি
জাতীয় -
১৫
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
খেলাধুলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন