|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পর্তুগালের হয়ে বিদায়ী ম্যাচের প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ পিএম
৩৬২ পঠিত
পর্তুগালের হয়ে বিদায়ী ম্যাচের প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিস্তিয়ানো রোনালদোকে সম্মান জানাতে একটি বিদায়ী ম্যাচের পরিকল্পনা করলেও, ‘সিআর সেভেন’ নাকি এই ম্যাচে খেলতে নারাজ। ওয়ান ফুটবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এল অবসারভাদোর পর্তুগাল’-এর বরাত ওয়ান ফুটবল জানায়, ৪১ বছর বয়সী রোনা...

পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিস্তিয়ানো রোনালদোকে সম্মান জানাতে একটি বিদায়ী ম্যাচের পরিকল্পনা করলেও, ‘সিআর সেভেন’ নাকি এই ম্যাচে খেলতে নারাজ। ওয়ান ফুটবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এল অবসারভাদোর পর্তুগাল’-এর বরাত ওয়ান ফুটবল জানায়, ৪১ বছর বয়সী রোনালদো আপাতত জাতীয় দলে ফিরে একটি শেষ ম্যাচ খেলার কোনো ইচ্ছা নেই। ফলে প্রস্তাবিত এই সম্মাননা অনুষ্ঠানের রূপরেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গতকাল রোনালদো তার ২৩ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। এর মাত্র কয়েক ঘণ্টা পরই এই প্রতিবেদনটি প্রকাশ পায়। এর পর ফেডারেশন একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। সেখানে তাদের সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তার অর্জনগুলোকে সম্মান জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কথা জানানো হয়। তবে আরেকটি ম্যাচে রোনালদোর না খেলার এই অনীহা তাদের পরিকল্পনাকে জটিল করে তুলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বৃহস্পতিবার পর্তুগালের জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে রোনালদোর একটি ফোনালাপ হওয়ার কথা ছিল। এফপিএফের সভাপতি পেদ্রো প্রয়েঙ্কা এতে মধ্যস্থতা করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা আর হয়নি। প্রতিবেদন অনুযায়ী, রোনালদো বর্তমান পরিস্থিতিতে পর্তুগিজ কোচের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেই রাজি নন। 

গত সেপ্টেম্বর থেকে রোনালদো-জেসুসের সম্পর্ক বেশ শীতল হয়ে রয়েছে। সে সময় খেলার সময় নিয়ে মতবিরোধের জেরে রোনালদো পর্তুগালের ট্রেনিং ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। কোচ জেসুস অবশ্য এর আগে রোনালদোকে দলে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি মনে করতেন, আন্তর্জাতিক ক্যারিয়ার কীভাবে শেষ করবেন, সেই সিদ্ধান্ত খোদ রোনালদোরই নেওয়া উচিত। 

জেসুসের পরিকল্পনা ছিল ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের আসন্ন নেশনস লিগের স্কোয়াডেও রোনালদোকে রাখা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জনসমক্ষে অবসরের ঘোষণা দেওয়ার আগেই রোনালদো সভাপতি প্রয়েঙ্কাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

বিদায়ী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও পর্তুগিজ ফেডারেশন রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার উদ্‌যাপন করতে বদ্ধপরিকর। তাদের অফিসিয়াল বিবৃতিতে, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকার পর্তুগিজ ফুটবলে অবদান এবং তরুণ প্রজন্মের ওপর তাঁর প্রভাবের কথা বিশেষভাবে স্মরণ করা হয়। 

প্রস্তাবিত এই সম্মাননা অনুষ্ঠানের তারিখ বা স্থান এখনো ঘোষণা করেনি ফেডারেশন। এমনকি মাঠে না ফিরেও রোনালদো এই সম্মাননা অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা নিয়েও এখনো ধোঁয়াশা রয়েছে।

রেকর্ড ২৩৪টি ম্যাচ এবং ১৪৬টি গোল নিয়ে জাতীয় দল থেকে বিদায় নিলেন রোনালদো। ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের ইউয়েফা নেশনস লিগ জয়ে তিনি পর্তুগালকে নেতৃত্ব দিয়েছিলেন।

সূত্র: ওয়ান ফুটবল। 

সূত্র: কালবেলা