|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পার্থক্যটুকু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:২১ এএম
২০৬ পঠিত
পার্থক্যটুকু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যতখানি ঢিল, ততখানি ঢেউ ভাবার্থ কি বুঝবে না কেউ?

যতখানি ঢিল, ততখানি ঢেউ
ভাবার্থ কি বুঝবে না কেউ?
যতখানি খাঁ খাঁ, ততখানি নীল
সম্পর্ক কি মিল, না অমিল?
যতখানি প্রেম, ততখানি বোকা!

স্বপ্নেরা চিরকাল একরোখা!
যতখানি মধু, ততখানি বিষ
বাঘের হালুম, আমি শুনি শিস
যতখানি পাই, অধিক হারাই
যেইখানে আছি, সেইখানে নাই
যতখানি তাপ, দাহ তিন গুণ
সবার অলক্ষ্যে হতে থাকি খুন
যতখানি আমি, তুমি ততখানি?
যতখানি তুমি, ততখানি জানি?

সূত্র: প্রথম আলো