ফেনীতে বিএনপি থেকে অব্যাহতির ঘোষণা দিলেন জসিম চেয়ারম্যান
গণমাধ্যম ডেক্স
ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সব পদ পদবি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুরে তার মালিকানাধীন ‘সৌদিয়া ব্রিকস ফিল্ড’ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে জসিম চেয়ারম্যান বলেন, গুপ্তভাবে বা গোপনে নিজেদের প্রয়োজনে কমিটি ঘোষণা করে তারা নাকি আমার নাম ধলিয়া ইউনিয়ন বা ওয়ার্ড কমিটিতে সদস্য রেখেছে। আমি এমন একটা আভাস পেয়েছি। আমি জানা অজানা বিএনপি তথা জাতীয়তাবাদী আদর্শের যতো সংগঠন আছে সব সংগঠনের সব পদ ও দল থেকে অব্যাহতি নিলাম। আমি যখন নবম শ্রেণিতে পড়ি তখন থেকে ছাত্রদলের দায়িত্বে ছিলাম। পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতি পর্যন্ত ছিলাম। যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ বুকে ধারণ ও লালন করবো।
তিনি বলেন, আমি দলের সমর্থক হিসেবে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ থাকবো। আওয়ামী লীগ পলাতক, এখন যারা অপকর্ম করছে তারা কারা। এখনো তাদের ব্যবসা-বাণিজ্য চলছে, এগুলো কে করছে? আমার উপর একটা সিন্ডিকেটের লোক ছাড়া কাউকে কোথাও রাখছে না। কিছুদিন আগে কোনো কারণ ছাড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন পাটোয়ারীকে অব্যাহতি দিয়েছে। কারণ হলো, আমার লোক আর কোনো অপরাধ নেই। ইমাম হোসেন প্রবিরকে ধলিয়া বাজার হাত-পা ভেঙে ফেলে রেখে যায় আওয়ামী লীগ। তাকেও সোনাগাজী উপজেলা যুবদল থেকে কোনো কারণ ছাড়া বহিষ্কার করা হয়েছে। বারবার সেন্ট্রাল যুবদলের কাছে যাওয়ার পরও কোনো সমাধান হয়নি।
দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, বিগত আন্দোলন সংগ্রামে দলের প্রথম সারির ৫ জনের একজন আমি। ধলিয়া ইউনিয়ন পরিষদের ১৪ বছর চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগ আমলেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। যারা এখন আছে তারা কখনো দলের নামও মুখে নেয়নি। কালাম জামায়াত প্রার্থীর ভোট করেছে। অপকর্মের কারণে ধলিয়ার বিএনপি নেতা কালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি চেয়ারম্যান করবো কী করবো না সেটা জনগণের চাহিদার উপর নির্ভর করবে।
তিনি বলেন, ‘আমি দলের প্রাথমিক সদস্য পদসহ যাবতীয় পদ থেকে অব্যাহতি নিলাম। যারা এখন দলের নেতৃত্বে আছে তারা নিজাম হাজারী ও মাসুদ চৌধুরীর দোসর। জেলা বিএনপিও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। তারা আমাকে গাড়িচাপা দিয়েও বারবার হত্যার চেষ্টা করেছে। তাদের কেন্দ্রীয় বিশেষ ভাই রয়েছে। ফেনী জেলার সব দায়িত্বে রয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। তারাই ফেনীর বিএনপি কন্ট্রোল করতেছে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সাংবাদিক সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক
জাতীয় -
২
খুলনায় নদীর চরে মিলল গুলিবিদ্ধ ২ মরদেহ
জাতীয় -
৩
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৪
মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে সামরিক বাহিনীর হামলায় শিশুসহ নিহত ১৫
জাতীয় -
৫
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়
জাতীয় -
৬
২৮ বছর ও ৩১ হাজার মাইল হেঁটে বিশ্বভ্রমণ শেষে মায়ের কোলে কার্ল বুশবি
আন্তর্জাতিক -
৭
১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
জাতীয় -
৮
আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ
জাতীয় -
৯
পুলিশের অভিযানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ৬ জন আটক
সারাবাংলা -
১০
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম
জাতীয় -
১১
আগামী বছরে ছুটি কত দিন
জাতীয় -
১২
পাঠকের ছবি (২ নভেম্বর ২০২৬)
জাতীয় -
১৩
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জাতীয় -
১৪
পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার
জাতীয় -
১৫
সংসারে টান শ্রমিকদের, মজুরি বাড়ানোর চাপে পোশাকশিল্প
অর্থনীতি
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন