ফেনীতে ১০ মাসে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০
গণমাধ্যম ডেক্স
ফেনীতে বিগত ১০ মাসে ১ হাজার ৪৮টি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩০ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৪৩ কেজি গাঁজা, ৯ হাজার ১৯৮ পিস ইয়াবা, ১৪৫ বিদেশি মদ, ৫ হাজার ৩০ পিস ট্যাপেন্টাডল, ২০ দশমিক ৫ লিটার চোলাই মদ, ৩০ ক্যান বিয়ার, ১৬ বোতল ফেয়ারডিল, ২৫ পিস শাড়ি, ১টি দেশীয় পাইগান, ১টি মোবাইল সেট ও ১ লাখ ৬১ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ফেনীতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৭২টি নিয়মিত মামলা ও ১৬৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরমধ্যে গ্রেপ্তার করা হয় ২৩০ জনকে এবং পলাতক রয়েছেন ১৯ জন।
সূত্র আরও জানায়, জানুয়ারিতে ১০২টি অভিযানে ২৩ জন, ফেব্রুয়ারিতে ৮৮টি অভিযানে ২২ জন, মার্চে ১২৪টি অভিযানে ২৩ জন, এপ্রিলে ৯৩টি অভিযানে ২০ জন, মে মাসে ১৫৪টি অভিযানে ২৬ জন, জুনে ১০৪টি অভিযানে ২৫ জন, জুলাইয়ে ৮৮টি অভিযানে ১৯ জন, আগস্টে ১০০টি অভিযানে ২৮ জন, সেপ্টেম্বরে ৯২টি অভিযানে ১৯ জন ও অক্টোবরে ১০৩টি অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এরমধ্যে নিয়মিত মামলা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ২৩৫টি। জানুয়ারিতে ২৪টি, ফেব্রুয়ারিতে ২২টি, মার্চে ২৩টি, এপ্রিলে ২০টি, মে মাসে ২৬টি, জুনে ২৫টি, জুলাইতে ১৯টি, আগস্টে ২৭টি, সেপ্টেম্বরে ২১টি ও অক্টোবরে ২৩টি নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া কালবেলাকে বলেন, ‘আমরা প্রতিদিন কয়েকটি টিম আলাদা আলাদাভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা শহরের বিভিন্ন স্থানে ও বিভিন্ন উপজেলায় মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। প্রতিনিয়ত অভিযান চালিয়ে ফেনী মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করছেন বিচারকরা।’
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ কালবেলাকে বলেন, ‘ফেনী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুরো জেলায় মাদকবিরোধী অভিযান, সভা সমাবেশ, পথ সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশ করে আসছি। এছাড়াও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী প্রীতি ফুটবলসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা করে আসছি। জেলাটি সীমান্ত এলাকায় হওয়ায় মাদক কারবারিরা এ রুটকে নিরাপদ মনে করে। তবে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ, এসআরবি, বিজিবির পাশাপাশি আমরা মাদক নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘অফিস, জনবল ও পরিবহন সংকট কাটাতে পারলে মাদকবিরোধী অভিযান আরো জোরদার হবে। ফেনীবাসীর সহযোগিতা পেলে মাদক নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শাবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জাতীয় -
২
ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী
জাতীয় -
৩
দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
জাতীয় -
৪
বর্ণান্ধতা কী, কাদের ঝুঁকি বেশি
জাতীয় -
৫
উচ্ছেদ অভিযানে গিয়ে হেনস্তার শিকার ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী ঘটনা সম্পর্কে যা বললেন
জাতীয় -
৬
জামায়াতের কাছে বারবার গিয়েও মেলেনি, শিবিরকর্মীকে চাকরি দিলেন শাহে আলম
জাতীয় -
৭
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
জাতীয় -
৮
পরীমনির বিরুদ্ধে যে কারণে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন -
৯
দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
জাতীয় -
১০
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
জাতীয় -
১১
রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প
জাতীয় -
১২
হামজাবিহীন একাদশে বিশ্বনাথকে স্ট্রাইকার বানালেন ডুলি!
খেলাধুলা -
১৩
গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, বহিষ্কার ৯ শিক্ষার্থী
জাতীয় -
১৪
আ.লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জাতীয় -
১৫
বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন