বিজয় অর্জনে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী রাজীব
গণমাধ্যম ডেক্স
নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে বিজয় অর্জন, সাংগঠনিক ভিত মজবুত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে সহজেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব। আর বিজয় অর্জন করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজিব আহসান বলেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ওয়ার্ডভিত্তিক সদস্য প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে নিজেদের মধ্যে সমন্বয় ও ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী বাছাই করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হতে হলে নেতাকর্মীদের জনকল্যাণমূলক, সামাজিক ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণ যখন বুঝতে পারবে, একজন নেতা বা জনপ্রতিনিধি তাদের কল্যাণে কাজ করছেন এবং ভবিষ্যতেও কাজ করবেন, তখনই তার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস তৈরি হবে। তাই জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ শরিয়ার শাহীন লিটন, সদস্যসচিব দিনু মিয়া, উত্তর জেলা বিএনপির সদস্য জিয়াউদ্দিন সুজন, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব পারভেজ খন্দকার।
এছাড়া উপস্থিত ছিলেন- পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে তিন মেট্রোস্টেশন কয়েক ঘণ্টা বন্ধ, চলাচলে বিঘ্ন
জাতীয় -
২
গ্রামবাসীর পাশে প্রধানমন্ত্রী, খেলার মাঠের জমি কিনতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা
জাতীয় -
৩
ঢাকায় আট অঞ্চলে চলবে আট রঙের ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়
জাতীয় -
৪
পাসের হারে সাফল্য ধরে রেখেছে বগুড়ার এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ
জাতীয় -
৫
৯ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকে
জাতীয় -
৬
৭ দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: ডা. শফিকুর রহমান
জাতীয় -
৭
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয় -
৮
তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটনের আহ্বান রাওয়ার
জাতীয় -
৯
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে চার্জশুনানি পেছাল
জাতীয় -
১০
কানাডার কয়েকটি প্রদেশে সময় পরিবর্তনের নিয়ম বন্ধ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
জাতীয় -
১১
রাজনৈতিক অংশগ্রহণ ‘ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল’ হয়ে উঠছে: ইফতেখারুজ্জামান
জাতীয় -
১২
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে অফিসার পদে নিয়োগের সুযোগ
জাতীয় -
১৩
নারীর স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বার্তা নিয়ে ‘ওয়াও’ আয়োজন
লাইফস্টাইল -
১৪
সাফে নেই রোনান, কী বলছেন তাবিথ-ডুলি?
খেলাধুলা -
১৫
ফরিদগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মাদ্রাসা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন