বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ২৪ জনের মধ্যে কে পাবেন লাখ টাকা পুরস্কার
গণমাধ্যম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার সকালে জনপ্রতি ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এতে অংশ নিয়েছেন ২৪ জন। টিকিট বিক্রি থেকে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ২৪ হাজার টাকা। প্রতিযোগীদের জন্য আছে ৪ লাখ ৩৫ হাজার টাকার পাঁচটি পুরস্কার।
সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে প্রতিযোগিতা শুরু হয়েছে সকাল সোয়া ছয়টায়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
মাছশিকারিরা এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে। দিঘিতে ৫ থেকে ১০ কেজি ওজনের কাতলা মাছ আছে।
সরেজমিনে দেখা যায়, দিঘির চারপাশে ২৪টি মাচায় বসেছেন শিকারিরা। লটারির মাধ্যমে তাঁদের আসন ঠিক করে দেওয়া হয়েছে। কেউ মাছের খাবার তৈরি করছেন, কেউ দিঘিতে বড়শি ফেলছেন। মাঝেমধ্যে কোনো মাচা থেকে ‘বড় মাছ, বড় মাছ’ বলে চিৎকার উঠছে। হইহুল্লোড় করছেন শিকারি ও তাঁদের লোকজন। দিঘির চারপাশে ভিড় করেছেন দর্শকেরা। প্রতিযোগীদের একজন জানান, টিকিটের বাইরে মাছ ধরতে আরও ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়।
মাছশিকারিরা এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে। দিঘিতে ৫ থেকে ১০ কেজি ওজনের কাতলা মাছ আছে।

প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় ১ লাখ টাকা ও তৃতীয় ৫০ হাজার টাকা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার যথাক্রমে ৪৫ হাজার ও ৪০ হাজার টাকা। কেউ প্রথম তিনটি পুরস্কার পেলে পাবেন সাড়ে তিন লাখ টাকা। আগেও এখানে এমন হয়েছে, আজও হতে পারে।
আজ বেলা দুইটা পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মোফাজ্জল হোসেন। সকাল সাতটা থেকে বেলা দুইটার মধ্যে তিনি ৬ কেজি ৭৪০ গ্রাম, ৬ কেজি ৪৮৫ গ্রাম, ৪ কেজি ৯৭০ গ্রাম ও ৪ কেজি ৫০ গ্রাম ওজনের ৪টি কাতলা মাছ ধরেছেন। ফলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম স্থান এখন তাঁরই। চতুর্থ স্থানে আছেন একই গ্রামের সবুজ মিয়া। তাঁর ধরা কাতলাটির ওজন ৪ কেজি ৯০ গ্রাম।

পৌনে তিন একরের এই দিঘিতে প্রতিবছর কয়েকবার মাছ ধরার প্রতিযোগিতা আয়োজন করে সরাইল মৎস্য চাষ প্রকল্প নামের একটি সমিতি।
সমিতির সভাপতি আলী মিয়া প্রথম আলোকে বলেন, প্রতিবছর এখানে এ ধরনের আয়োজন করা হয়। এটি এ বছরের সপ্তম আয়োজন। দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন মৎস্যশিকারিরা এ প্রতিযোগিতায় অংশ নেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব, বললেন ইনফান্তিনো
খেলাধুলা -
২
সহজেই নষ্ট হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক, কারণ কী
জাতীয় -
৩
বর্ষপূর্তি উপলক্ষে স্পার্ক গিয়ারে পোশাকসহ বিভিন্ন পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয় -
৪
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
লাইফস্টাইল -
৫
আলোচনায় রোনালদোর জার্সি, পর্তুগাল কি পারবে অবসরে পাঠাতে?
জাতীয় -
৬
সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় -
৭
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
জাতীয় -
৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি
জাতীয় -
৯
হাসানের ৬ শিকারের দিনে বাংলাদেশ হারাল ৩ উইকেট
জাতীয় -
১০
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
বিনোদন -
১১
জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল
জাতীয় -
১২
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
সারাবাংলা -
১৩
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২
জাতীয় -
১৪
পটুয়াখালীতে বিএনপির কার্যালয় ভেঙে ৩২ ইঞ্চি এলইডি নিয়ে গেল দুর্বৃত্তরা
জাতীয় -
১৫
৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন