|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ব্রেন ডেথের পর ৩৫ বছর বয়সী ব্যক্তির অঙ্গদানে বাঁচল ৩ প্রাণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:০১ পিএম
৩৩৩ পঠিত
ব্রেন ডেথের পর ৩৫ বছর বয়সী ব্যক্তির অঙ্গদানে বাঁচল ৩ প্রাণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতের গুজরাটের আহমেদাবাদে ব্রেন ডেথ ঘোষণার পর ৩৫ বছর বয়সী এক ব্যক্তির অঙ্গদানে নতুন জীবন পেয়েছেন তিনজন। দীপাবলি উৎসবের আগে ওই ব্যক্তির অঙ্গদানের সিদ্ধান্তে তিনটি পরিবারের জীবনে ফিরে এসেছে আশার আলো। বুধবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি গান্ধীনগর জেলার দেহগাম এলাক...

ভারতের গুজরাটের আহমেদাবাদে ব্রেন ডেথ ঘোষণার পর ৩৫ বছর বয়সী এক ব্যক্তির অঙ্গদানে নতুন জীবন পেয়েছেন তিনজন। দীপাবলি উৎসবের আগে ওই ব্যক্তির অঙ্গদানের সিদ্ধান্তে তিনটি পরিবারের জীবনে ফিরে এসেছে আশার আলো।

বুধবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি গান্ধীনগর জেলার দেহগাম এলাকার বাসিন্দা ছিলেন। গত ৩১ অক্টোবর দেহগামের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে গান্ধীনগরে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহমেদাবাদের সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন। তবে গুরুতর আঘাতের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত গত ৩ নভেম্বর চিকিৎসকরা তাকে ব্রেন ডেথ ঘোষণা করেন।

স্বামীর মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েন তার স্ত্রী। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কাউন্সেলিং দলের সদস্যরা তাকে ব্রেন ডেথ এবং অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বোঝান। স্বামীকে হারানোর গভীর শোকের মধ্যেও মানবিক সিদ্ধান্ত নেন তিনি। স্বামীর অঙ্গদানে লিখিত সম্মতি দেন।

এরপর ওই ব্যক্তির একটি লিভার ও দুটি কিডনি সংগ্রহ করা হয়। অঙ্গগুলো দ্রুত প্রতিস্থাপনের জন্য আহমেদাবাদ সিভিল মেডিসিটি ক্যাম্পাসের কিডনি হাসপাতালে পাঠানো হয়। এসব অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে তিন রোগীর জীবন রক্ষার সুযোগ তৈরি হয়েছে।

একজন মানুষের মৃত্যুর পর তার অঙ্গদানের সিদ্ধান্তে তিনজনের জীবন বাঁচানোর এই ঘটনা অঙ্গদানের গুরুত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।

সূত্র: এনডিটিভি

সূত্র: নতুন আরএসএস সোর্স