|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাসে যাত্রীবেশে মাদক পাচার, ৩০ কেজি গাঁজাসহ আটক ৪

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:২৯ এএম
৪০৬ পঠিত
বাসে যাত্রীবেশে মাদক পাচার, ৩০ কেজি গাঁজাসহ আটক ৪
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপেন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের মধ্যে দুজন নারী মাদক ব্যবসায়ীও রয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার শামসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার...

টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপেন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের মধ্যে দুজন নারী মাদক ব্যবসায়ীও রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার শামসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের সাকিবুল হাসান রনি (২৫) ও রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জের সোনিয়া (৩৮) এবং পিরোজপুরের বন্যা আক্তার (২৮)।

এসআরবি’র কোম্পানি কমান্ডার শামসুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নভুক্ত কদমতলী এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সে সময় বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে সন্দেহভাজন যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়।

পরে মাদক ব্যবসায়ীদের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে, দূরপাল্লার ওই পরিবহনের বক্সে থাকা ৩টি ট্রাভেল লাগেজ ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া তাদের হেফাজত থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় এসআরবি সদস্য বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন এবং পরে তাদের ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স