|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মানিকগঞ্জে পোশাকশ্রমিকদের বাসে আগুন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম
৩৪৬ পঠিত
মানিকগঞ্জে পোশাকশ্রমিকদের বাসে আগুন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পোশাক কারখানার শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ফকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ আগুন দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে পোশাককারখানার শ্রমিক...

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পোশাক কারখানার শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ফকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে পোশাককারখানার শ্রমিক বহনকারী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে একটি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে বাসে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। 

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স