|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রোববার বিমাদাবির ২০ কোটি টাকা পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ পিএম
২০৭ পঠিত
রোববার বিমাদাবির ২০ কোটি টাকা পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীর্ঘদিন ধরে আটকে থাকা বিমাদাবি পরিশোধের উদ্যোগের চতুর্থ ধাপে রোববার ৫ হাজার ৯৭২ পলিসিধারীকে ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে। পাঁচটি বিমা প্রতিষ্ঠানের গ্রাহকদের অনুকূলে এ অর্থ ছাড় করা হবে বলে জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাক...

দীর্ঘদিন ধরে আটকে থাকা বিমাদাবি পরিশোধের উদ্যোগের চতুর্থ ধাপে রোববার ৫ হাজার ৯৭২ পলিসিধারীকে ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে। পাঁচটি বিমা প্রতিষ্ঠানের গ্রাহকদের অনুকূলে এ অর্থ ছাড় করা হবে বলে জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বিমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগে আরও এক ধাপ অগ্রগতি হবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আইডিআরএর প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে বেশি অর্থ পাবেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিধারীরা। প্রতিষ্ঠানটির ১ হাজার ৭৪ জন গ্রাহক পাবেন ৮ কোটি ৩৭ লাখ টাকা। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ১৬৩ জন গ্রাহক পাবেন ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা।

এছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ জন পলিসিধারী পাবেন ৫ কোটি টাকা। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৪৪ জন গ্রাহক পাবেন ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা। বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৪১ জন পলিসিধারী পাবেন ৭ লাখ টাকা।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, বিমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বিমাদাবি নিষ্পত্তির লক্ষ্যে ধারাবাহিকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিত করার পাশাপাশি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সংস্থাটি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বিমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স