মানিকগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
গণমাধ্যম ডেক্স
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলার শ্রীবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক বি এম খোরশেদ যমুনা টেলিভিশনের মানিকগঞ্জ জেলা সিনিয়র স্টাফ রিপোর্টার এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) মানিকগঞ্জের সভাপতি। সেই সঙ্গে অভিযুক্ত হায়াত আলী ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের বাসিন্দা।
সাধারণ ডায়েরি(জিডি)সূত্রে জানা যায়, স্থানীয় একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মাদকসহ বিভিন্ন অসংগতিমূলক বিষয় নিয়ে আলোচনাকে কেন্দ্র করে অভিযুক্তের সঙ্গে যমুনা টিভির সাংবাদিকের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। গত ৬ নভেম্বর দুপুর ১২টার দিকে শ্রীবাড়ী পশ্চিমপাড়ায় একটি বাড়ির সামনে ইটসলিং রাস্তার ওপর অভিযুক্ত ব্যক্তি সাংবাদিককে গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন বাধা দিলে তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টার দিকে বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করেন ওই সাংবাদিক।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাংবাদিক বিএম খোরশেদ গণমাধ্যম পেশার পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কাজে যুক্ত থাকেন। সম্প্রতি এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক সেবনকারী এবং বিক্রয়কারীরা তাকে টার্গেট করে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
ভুক্তভোগী সাংবাদিক বি এম খোরশেদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সাংবাদিকতার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আমাদের সমাজে মাদকের ভয়াবহতা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে অঞ্চলভিত্তিক একটি যোগাযোগমাধ্যমের গ্রুপে আলোচনার সময় কয়েকজনের নাম উঠে আসে। এর জেরে হায়াত আলী বিভিন্ন স্থানে আমাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বেড়াচ্ছেন। আজ প্রকাশ্যে আমাকে গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেন নি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, ‘আমরা সাধারণ ডায়েরিটি গ্রহণ করেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মানিকগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
জাতীয় -
২
কংগ্রেস হাতছাড়া হওয়ার পর ট্রাম্প প্রশাসনের রদবদল: হোয়াইট হাউসের নতুন প্রধান স্টিফেন মিলার
আন্তর্জাতিক -
৩
অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশি নারীদের উদ্যোগ
জাতীয় -
৪
টিভিতে আজকের খেলা (৭ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
৫
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫
জাতীয় -
৬
৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী
জাতীয় -
৭
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, যেসব সড়ক দিয়ে যাবে র্যালি
জাতীয় -
৮
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী
আন্তর্জাতিক -
৯
৩ দিনের অনুমতি নিয়ে তিন মাস ধরে ড্রেজিং, ফসলি জমির মাটি বিক্রির অভিযোগ!
জাতীয় -
১০
তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দেশে আনা হলো প্রবাসীর মরদেহ
জাতীয় -
১১
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
সারাবাংলা -
১২
প্রতিটি দিন যেভাবে গতকালের চেয়ে উন্নত করবেন
জাতীয় -
১৩
চার বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার
জাতীয় -
১৪
৭ নভেম্বর সিপাহিদের বিপ্লবে সংহতি জানিয়েছিল জনগণ: জামায়াত আমির
জাতীয় -
১৫
মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সার জব্দ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন