|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ থেমেছে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম
৪২৭ পঠিত
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ থেমেছে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ থেমেছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলেন বিভিন্ন পোশ...

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ থেমেছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাদের সড়ক থেকে সরে যেতে পুলিশ বারবার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা অবরোধ অব্যাহত রাখেন।

একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন শ্রমিকরা। জবাবে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির পর দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপর সংঘর্ষ থামে।

এদিকে শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতির কারণে ওই এলাকার যান চলাচলও ব্যাহত হয়।

সূত্র: কালবেলা