|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাতে গ্রেপ্তার, থানা হাজতে বসে জানলেন এইচএসসি পাসের খবর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৭ পিএম
১৮৮ পঠিত
রাতে গ্রেপ্তার, থানা হাজতে বসে জানলেন এইচএসসি পাসের খবর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
একদিকে রাজনৈতিক মামলায় রাতে পুলিশি গ্রেপ্তার, অন্যদিকে পরদিনই থানা হাজতের চার দেয়ালের ভেতরে এলো এইচএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত পাসের খবর। ঘটনাটি ময়মনসিংহের গৌরীপুর থানার। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে শাহরিয়ার ইয়াদ (২০) নামের এক ছাত্রলীগ কর্মী হাজতে বসেই জানতে পারেন, তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে...
একদিকে রাজনৈতিক মামলায় রাতে পুলিশি গ্রেপ্তার, অন্যদিকে পরদিনই থানা হাজতের চার দেয়ালের ভেতরে এলো এইচএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত পাসের খবর। ঘটনাটি ময়মনসিংহের গৌরীপুর থানার। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে শাহরিয়ার ইয়াদ (২০) নামের এক ছাত্রলীগ কর্মী হাজতে বসেই জানতে পারেন, তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে থানা হাজত থেকে গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার মইলাকান্দা ও সিধলা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, তারাকান্দা উপজেলার আওয়ামী লীগ কর্মী হুমায়ুন কবীর (২৫), সিধলা ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মামুন (৪২), মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব (২৮), ছাত্রলীগ কর্মী শাহরিয়ার ইয়াদ (২০) ও আওয়ামী লীগ কর্মী ফেরদৌস আহম্মেদ শাকিল (৪৩)। গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে ছাত্রলীগ কর্মী শাহরিয়ার ইয়াদ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। শাহরিয়ার ইয়াদ উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন মনোজের ছেলে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্ব মইলাকান্দা গ্রামের ইয়াদের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরদিন শনিবার গৌরীপুর থানা হাজতে থাকাকালীন সময়ে নিজের এইচএসসি পরীক্ষার পাসের খবর পান ইয়াদ।   পরিবার জানিয়েছেন, ইয়াদ নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৩.৬৭ পেয়ে উর্ত্তীণ হয়েছেন।   শাহরিয়ার ইয়াদের বাবা বেলায়েত হোসেন মনোজ বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করলেও আমার ছেলে রাজনীতিতে সক্রিয় না। শুক্রবার রাতে ছেলেকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরদিন শনিবার সকালে ছেলের এইচএসসি পাসের খবর আসে। ইয়াদের ছোট চাচা তাকে থানায় দেখতে গিয়ে পাসের খবর জানিয়ে এসেছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মিছিলের পরপরই অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ কর্মী হুমায়ূনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমনে আইনে মামলা করেছেন। পরে হুমায়ূনের দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজ দেখে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাঁচজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স