শ্রমিকদের বেতন কাঠামো দ্রুত পুনর্বিন্যাসের আহ্বান বিরোধীদলীয় নেতার
গণমাধ্যম ডেক্স
দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে- এটা ঠিক। আবার এটাও ঠিক শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য বেতন পাওয়ার ক্ষেত্রে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যত বিলম্ব হবে, এ খাতের ক্ষতি ততই বাড়বে।
বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বেতন-ভাতাসহ অন্যান্য দাবিতে আন্দোলনের মাঠে আছেন। ইতোমধ্যে এ আন্দোলনের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। দুই এক জায়গায় ভাঙচুর করা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা নানা ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা এবং সতর্কতার পরিচয় দিতে হবে।
তিনি বলেন, পোশাকশিল্প হল দেশের প্রধান রপ্তানি খাত। এই খাত বড় কোনো বিপর্যয়ে পড়লে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আমরা আশা করেছিলাম, সরকার এ সমস্যার দ্রুত যৌক্তিক সমাধানে যাবেন। কিন্তু সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবন ধারণ করা আসলেই অনেকটাই অসম্ভব। তাদেরকে দাবিকে বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক- উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।
পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতিষ্ঠান আপনারা বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলে আপনারাও বেঁচে থাকবেন।
মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করুন। তাহলে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান সহজ হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে এবং অস্থিরতা তৈরির সুযোগ বন্ধ করতে দ্রুত সরকার যেন তার দায়িত্ব পালন করা উচিত।
গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার তৌফিক নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। নিহত তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শাবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জাতীয় -
২
ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী
জাতীয় -
৩
দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
জাতীয় -
৪
বর্ণান্ধতা কী, কাদের ঝুঁকি বেশি
জাতীয় -
৫
উচ্ছেদ অভিযানে গিয়ে হেনস্তার শিকার ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী ঘটনা সম্পর্কে যা বললেন
জাতীয় -
৬
জামায়াতের কাছে বারবার গিয়েও মেলেনি, শিবিরকর্মীকে চাকরি দিলেন শাহে আলম
জাতীয় -
৭
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
জাতীয় -
৮
পরীমনির বিরুদ্ধে যে কারণে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন -
৯
দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
জাতীয় -
১০
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
জাতীয় -
১১
রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প
জাতীয় -
১২
হামজাবিহীন একাদশে বিশ্বনাথকে স্ট্রাইকার বানালেন ডুলি!
খেলাধুলা -
১৩
গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, বহিষ্কার ৯ শিক্ষার্থী
জাতীয় -
১৪
আ.লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জাতীয় -
১৫
বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন