শিশুকে ধর্ষণের অভিযোগে মোংলা বন্দরের কর্মচারী বরখাস্ত
গণমাধ্যম ডেক্স
পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে। ওই ঘটনায় মোংলা থানায় মামলা করেছে ভুক্তভোগীর শিশুর পরিবার। প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে তার অনুকূলে বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাট বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ।
অভিযুক্ত কর্মচারীর নাম ইয়ার মো. সুমির। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুর পরিবার ও অভিযুক্ত ইয়ার মো. সমীর পাশাপাশি বাসায় বসবাস করতেন। গত ২৫ অক্টোবর শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করে শিশুর পরিবার।
পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের অনুসন্ধানে ঘটনার প্রাথমিক সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯১-এর সংশ্লিষ্ট প্রবিধি অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত করে ইয়ার মো. সুমিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে।
রোববার (০১ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ বিল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের নির্দেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক কেবল খোরাকি ভাতা পাবেন এবং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
এদিকে, বন্দর কর্তৃপক্ষের অপর এক আদেশে অভিযুক্তের নামে বরাদ্দ থাকা বন্দর আবাসিক ভবনে তার নামে বরাদ্দ থাকা ফ্ল্যাট বাতিল করা হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ইয়ার মো. সুমির। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা। পরিবার নিয়ে বন্দর আবাসিকে বসবাস করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের এক কর্মচারী জানান, ওই শিশুটিকে এর আগেও নির্যাতন করে সমীর। আগের ঘটনায় শিশুটি ভয়ে বলেনি। এবার অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, বন্দরের এক কর্মচারীর শিশুকন্যার ওপর নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে আটকের চেষ্টা চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ বিল্লাহ বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখতে শিশু নির্যাতনের মতো গুরুতর অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বরাদ্দকৃত আবাসিক বাসা বাতিলের নোটিশ জারি করা হয়েছে। কোনো প্রকার অপরাধকে বন্দর কর্তৃপক্ষ প্রশ্রয় দেবে না।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আওয়ামী সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন
জাতীয় -
২
হবিগঞ্জের সেই ১৩৭ বিষধর সাপ বন বিভাগের কাছে হস্তান্তর
জাতীয় -
৩
‘দফাদার’ এখন থেকে ‘গ্রাম পুলিশ প্রধান’, ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’
জাতীয় -
৪
অভিযানে গিয়ে পিস্তল হারালেন এসআই
জাতীয় -
৫
গ্যাস সরবরাহ চার দিন বন্ধ থাকবে, এটা গুজব: পেট্রোবাংলা
জাতীয় -
৬
চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
আন্তর্জাতিক -
৭
ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ
জাতীয় -
৮
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’
জাতীয় -
৯
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি
জাতীয় -
১০
প্রথম আলোয় হামলা: সাড়ে ১০ মাসে তদন্ত কোথায় গিয়ে থামল
জাতীয় -
১১
বহু আন্দোলন দেখেছি, এবারের প্যাটার্নটা ভিন্ন: ৭ ‘নাশকতাকারী’ আটক
সারাবাংলা -
১২
খুব শিগগিরই শরীয়তপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: হুইপ অপু
জাতীয় -
১৩
চট্টগ্রামের ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
জাতীয় -
১৪
১০ বছর ধরে তৈরি, দাম ১৫ কোটি! নীতা আম্বানির ব্রোচের রহস্য কী?
জাতীয় -
১৫
খাবারে তেলাপোকা-মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন