আওয়ামী সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন
গণমাধ্যম ডেক্স
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই আমাদের সংহতি আছে। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপরে সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন আরও বলেন, ১১ দলের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। জামায়াত আমিরের এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গার্মেন্টস শিল্পকে পুড়িয়ে দেওয়া হচ্ছে।
আমার দেশ পত্রিকা ছেঁড়ার বিষয়ে তিনি বলেন, আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর জামায়াতকে ক্ষমতায় আনতে নানারকম ন্যারেটিভ তাদের পত্রিকায় ছাড়তে লাগলো। আমার দেশ এখন জামায়াতের মুখপত্র। আমার দেশের যে হাউজ, সেটাকে এখন মানুষ বলছে জামায়াতের প্রোপাগান্ডা হাউজ।
রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এবং এই সংক্রান্ত তথ্য আমি সামনে হাজির করেছি। এছাড়াও ওই বৈঠকের তথ্য মিথ্যা হলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করার চ্যালেঞ্জও দিয়েছি। আমি একটা মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। আমি একটা অসত্যকে ছিঁড়েছি। আমার বিরুদ্ধে যে আওয়ামী লীগ ট্যাগিং করা হয়েছে আমি সেই ট্যাগিংকে ছিঁড়েছি।
গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাশেদ খাঁন বলেন, দেশে জ্বালানি এবং গ্যাসের সংকট রয়েছে। সরকার বিকল্প পন্থায় এ সংকট মোকাবিলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো ধরনের গ্যাসের কূপ বা গ্যাসের অনুসন্ধান করা হয়নি। বাজারের সিন্ডিকেট সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। গ্যাসের এই সমস্যা সমাধান হলে সরকার গ্যাসের মূল্য পুনঃনির্ধারণ করবে। বিএনপি সরকারকে দুটি অপশক্তি মোকাবেলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে।
এ সময় কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ নেতা আহত
সারাবাংলা -
২
ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থীরা
জাতীয় -
৩
রিয়াল মাদ্রিদের বোর্ডে আসছেন নাদাল
জাতীয় -
৪
হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্বিচার শাস্তি দেওয়া হচ্ছে
জাতীয় -
৫
ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে হত্যা করা হয় যুবদল নেতা শাকেরকে
জাতীয় -
৬
লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
জাতীয় -
৭
এইচএসসিতে খারাপ রেজাল্ট, শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মাইকিং
সারাবাংলা -
৮
ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা
অর্থনীতি -
৯
অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি
জাতীয় -
১০
সরকারি রাস্তার দুই পাশের সব গাছ কেটে নিয়ে গেলেন শ্রমিক দল নেতা
সারাবাংলা -
১১
শ্রমিক হত্যা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল
সারাবাংলা -
১২
লঙ্কান কোচের কণ্ঠে ফারহান বন্দনা: ভবিষ্যৎ নিয়ে দিলেন বড় বার্তা
জাতীয় -
১৩
রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু
জাতীয় -
১৪
প্রতিদিন এক টুকরো আদা খেলে মিলতে পারে যেসব উপকার
জাতীয় -
১৫
সানডোরার ‘ফ্যাব ফ্রাইডে’ সেলে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন