শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে কেন
গণমাধ্যম ডেক্স
প্রচলতি ধারণা হচ্ছে, কেবল বড়রাই টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে। শিশুরা সাধারণত টাইপ–১ ডায়াবেটিসে ভোগে এবং এর হার খুবই কম। কিন্তু বর্তমানে শিশু–কিশোরদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের হার বেড়ে চলেছে। কেন?
১. স্থূলতা: সম্প্রতি বিশ্বজুড়ে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতা বা অতিরিক্ত ওজন বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। শরীরের অতিরিক্ত ওজন, বিশেষ করে ভিসারাল ফ্যাট বা অভ্যন্তরীণ চর্বি জমা হওয়া ইনসুলিনের সংবেদনশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং টাইপ–২ ডায়াবেটিসের অন্যতম কারণ হলো এই ইনসুলিন রেজিস্ট্যান্স।
২. নিষ্ক্রিয় জীবনযাপন ও স্ক্রিন টাইম: এই সময়ে শিশু–কিশোরদের শারীরিক পরিশ্রম বা খেলাধুলার প্রবণতা কমে গেছে এবং মূলত দীর্ঘ সময় স্ক্রিনের (মোবাইল, কম্পিউটার বা টিভি) সামনে কাটানোর মধ্যে সীমিত হয়ে পড়েছে। শারীরিক নিষ্ক্রিয়তা শরীরের স্বাভাবিক মাত্রায় গ্লুকোজ ভেঙে শক্তি তৈরির প্রক্রিয়া ব্যাহত করে এবং ইনসুলিনের সংবেদনশীলতা কমিয়ে দেয়।
৩. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, পরিশোধিত শর্করা এবং চিনি বা কর্ন-সিরাপ যুক্ত মিষ্টি পানীয়ের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা অতিরিক্ত ওজন ও অগ্ন্যাশয়ের ওপর বিপাকীয় চাপ সৃষ্টির পেছনে ভূমিকা রাখে।
৪. বয়ঃসন্ধি ও হরমোনগত পরিবর্তন: বয়ঃসন্ধিকালের স্বাভাবিক শারীরিক পরিবর্তনের কারণে ইনসুলিনের কার্যকারিতা কিছুটা কমে যায়। যখন এর সঙ্গে অতিরিক্ত ওজন বা অন্যান্য ঝুঁকি যুক্ত হয়, তখন টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
৫. জেনেটিকস ও পারিবারিক ইতিহাস: টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত শিশু–কিশোরদের একটি বড় অংশেরই মা-বাবার বা ঘনিষ্ঠ আত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাস আছে। এ ছাড়া মায়ের গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকলে ঝুঁকি আরও বেশি।
৬. আর্থসামাজিক ও পরিবেশগত বৈষম্য: কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে এই রোগের অসম অনুপাতে উচ্চ হার দেখা যায়। স্বাস্থ্যকর জীবনাচরণের সুযোগ-সুবিধা ও জ্ঞানের অভাব, খাদ্যনিরাপত্তাহীনতা এবং নিরাপদ বিনোদনমূলক কার্যক্রমের সুযোগের অভাবের সঙ্গে এটি সম্পর্কিত।
আশার কথা হলো, শিশুদের টাইপ–১ ডায়াবেটিস অতটা প্রতিরোধযোগ্য না হলেও শিশু-কিশোরদের টাইপ-২ ডায়াবেটিস ঠেকানো সম্ভব। শিশু–কিশোরদের স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সঠিক জ্ঞান এই ঝুঁকি কমাতে পারে।
লেখক: শিশু হরমোন রোগবিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে কেন
জাতীয় -
২
সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয়
জাতীয় -
৩
‘হবু’ বরের সঙ্গে ছবি পোস্ট করলেন নীহা
জাতীয় -
৪
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিলো ইরান
জাতীয় -
৫
ইরান যুদ্ধের বিরোধীদের মন শয়তান অন্ধ করে দিয়েছে: মার্কিন রাষ্ট্রদূত
আন্তর্জাতিক -
৬
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
আন্তর্জাতিক -
৭
৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ জন, প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ
জাতীয় -
৮
তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির
জাতীয় -
৯
টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২
জাতীয় -
১০
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন
জাতীয় -
১১
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
জাতীয় -
১২
টেকসই নগরায়ণের লক্ষ্যে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
জাতীয় -
১৩
ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
জাতীয় -
১৪
৯ টাকা কেজি আলু, তবু ক্রেতা নেই
জাতীয় -
১৫
ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন ভোটারদের রায়: ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচন ও বিশ্বরাজনীতির নতুন সমীকরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন