|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

স্পেনে ট্রেন ট্র্যাজেডি, ২৪ ফুটবল ম্যাচ ম্যাচ স্থগিত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:০৭ এএম
৪৩৩ পঠিত
স্পেনে ট্রেন ট্র্যাজেডি, ২৪ ফুটবল ম্যাচ ম্যাচ স্থগিত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
স্পেনের মধ্যাঞ্চলে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচই স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একটি উচ্চগতির ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ...

স্পেনের মধ্যাঞ্চলে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচই স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি উচ্চগতির ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন। 

এক বিবৃতিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানায়, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ। হতাহত ও তাদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে ম্যাচগুলো স্থগিতের ঘোষণা দেয় সংস্থাটি।

আরএফইএফ আরও উল্লেখ করে, এই ট্র্যাজেডিতে স্প্যানিশ ফুটবল পরিবার গভীরভাবে শোকাহত। দুর্ঘটনাকবলিত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।

ফেডারেশন জানায়, টুর্নামেন্টের নতুন সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে বৃহস্পতিবারের প্রথম পর্বের ম্যাচগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া চলতি সপ্তাহের স্প্যানিশ লিগের (লা লিগা) ম্যাচ স্থগিতের বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

বুধবারের যেসব ম্যাচ স্থগিত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নাভালকারনেরো বনাম রিয়াল বেতিস, সালামানকা বনাম সেল্টা ভিগো এবং তাভেরনেস বনাম ভ্যালেন্সিয়া।

হৃদয়বিদারক এই দুর্ঘটনার পর স্পেনের শীর্ষ ফুটবল ক্লাবগুলো গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এফসি বার্সেলোনা জানায়, নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে ক্লাব।

রিয়াল মাদ্রিদও এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানায়, এই গভীর শোকের মুহূর্তে ক্লাব ক্ষতিগ্রস্ত সবার পাশে রয়েছে।

এদিকে, সেভিয়া এফসি তাদের বুধবারের অনুশীলনের আগে এক মিনিট নীরবতা পালন করে। এছাড়া স্পোর্টিং দে হোর্তালেজার বিপক্ষে ম্যাচের আগে নির্ধারিত সেভিয়ার কোচ লুইস গার্সিয়া প্লাজার সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।

সূত্র: আলজাজিরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স