সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট
গণমাধ্যম ডেক্স
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকা খরচ করে আরও তিনটি বহুতল আবাসিক ভবন বানাবে সরকার। ১৩ তলাবিশিষ্ট এসব ভবনে মোট ১৮৪টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৮৫০ বর্গফুট। ১০ম থেকে ১২তম গ্রেডের সরকারি কর্মচারীদের আবাসন সুবিধার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ও মানসম্মত আবাসন নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পের মোট খরচ নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ৮৮ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আবাসন ভবন নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর। এসব ভবন তৈরিতে অর্থ দেবে সরকার। প্রকল্পের জন্য জিগাতলায় প্রায় ২ দশমিক ৪৪ একর জমি নির্ধারণ করা হয়েছে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, জিগাতলা সরকারি কলোনির ১, ২, ৩ ও ৪ নম্বর ভবন ভেঙে নতুন তিনটি বহুতল ভবন তৈরি করা হবে। এর মধ্যে পুরোনো চারটি ভবন অপসারণের অনুমোদন দিয়েছে ভবন কনডেমনেশন কমিটি।
এদিকে বিগত সরকারের সময়ে সরকারি কর্মকর্তাদের জন্য বেশ কিছু আবাসিক ভবন নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ছিল রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনের কাঠের কারখানা এলাকায় পাঁচটি বহুতল ভবন, শিয়ালবাড়ি এলাকায় ছয়টি ভবন। এই দুই এলাকার ১১টি ভবনের প্রতিটি ১৪ তলা। এ ছাড়া নোয়াখালী ও নারায়ণগঞ্জে নির্মাণ করা হয় ১৫টি বহুতল ভবন।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আবাসনসংকট বা ঘাটতি আছে। তবে ভবন যদি ব্যবহার না হয় বা ঠিকমতো বরাদ্দ না হয়, সেটার কারণ খুঁজে দেখা দরকার। কেন ভবন তৈরি হয় আর খালি পড়ে থাকে—সেই সমস্যার সমাধান আগে করা প্রয়োজন। তারপর নতুন করে প্রকল্প নেওয়া উচিত।
নতুন তিনটি ভবন নির্মাণ ছাড়াও আজকের একনেক সভায় মোট ৫৮ হাজার ৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি টাকা, প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১১টি এবং সংশোধিত দুটি।
কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা
জাতীয় -
২
কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর
জাতীয় -
৩
কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
জাতীয় -
৪
চিকিৎসার জন্য ঢাকায় এসে এখনো আতঙ্কিত সেই মা-ছেলে
জাতীয় -
৫
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
জাতীয় -
৬
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
অর্থনীতি -
৭
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে পিটিয়ে জখম
জাতীয় -
৮
নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার
জাতীয় -
৯
কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় -
১০
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
আন্তর্জাতিক -
১১
বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, অফিসার্স ফোরামের শুভেচ্ছা
জাতীয় -
১২
ফরিদপুরে সাড়ে চার বছরেও শেষ হয়নি ৪ কোটি টাকার সড়কের নির্মাণ কাজ
জাতীয় -
১৩
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার
জাতীয় -
১৪
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
জাতীয় -
১৫
ভারতীয় অধিনায়কের মুখে কেন এআই ডিভাইস
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন