সরকার গড়তে হলে গাদি বা নেতানিয়াহুকে যেতে হবে আরব দলগুলোর কাছে
গণমাধ্যম ডেক্স
ইসরায়েলের ২০২৬ সালের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।
ইসরায়েলে সরকার গঠনের জন্য ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। কিন্তু কোনো জোটই তা পারেনি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো। এসব দল সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনে তাদের সমর্থন বা বিরোধিতা বড় ভূমিকা রাখতে পারে। এ কারণেই এবারের নির্বাচনে আরব দলগুলোকে ভাগ্যনির্ধারক হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলে সরকার গঠনে ৬১টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। কিন্তু কোনো জোটই তা পারেনি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো। এসব দল সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে।
এবারের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেয়ে নেসেটে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে অবস্থান ধরে রেখেছে।
তবে নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যা এড়ানোর চেষ্টা করে আসছেন তিনি। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির অভিযোগে তাঁকে জবাবদিহির মুখে পড়তে হতে পারে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলার সময় নিরাপত্তাব্যবস্থায় কী ধরনের ব্যর্থতা ছিল, তা নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সম্ভাবনাও রয়েছে।
আরব দলগুলো সরকারি জোটে যোগ না দিলেও পার্লামেন্টে নেতানিয়াহু-বিরোধীদের সমর্থন দিয়ে নিজেদের শক্তির জানান দিতে পারে। নতুন স্পিকার নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগেই তারা পার্লামেন্টের নিয়ন্ত্রণ ও বিভিন্ন আইন পাসের প্রক্রিয়া নিজেদের হাতে নিতে পারবে।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট শর্ত সাপেক্ষে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর দ্বিতীয় শীর্ষ নেতা আহমদ তিবি আর্মি রেডিওকে জানিয়েছেন, নতুন স্পিকার নিয়োগের বিষয়ে আলোচনা করতে বিরোধী জোট তাঁর সঙ্গে যোগাযোগ করেছে এবং আরব দলগুলো বিরোধী জোটের প্রার্থীকেই সমর্থন দেবে।
নদী রক্ষায় সচেতনতা গড়ে তুলতে হবে
তবে দলগুলো সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছরের শুরুর দিকে ইসরায়েলে আবার নতুন নির্বাচন হতে পারে।
নেতানিয়াহুর জোট একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তাঁর দল কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ তুলেছে, আরব দলগুলো বিদেশি শক্তির সহায়তায় এই নির্বাচনে কারচুপি করেছে। জবাবে বিরোধী দলগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে আরব জনগণকে খাটো করার এবং নির্বাচনের ঐতিহাসিক ফলাফলকে অবৈধ প্রমাণের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাবাকে কোপানোর পর মেয়েকেও হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
জাতীয় -
২
খাল নেই, রাস্তা নেই তবুও নির্মাণ হচ্ছে সেতু
জাতীয় -
৩
আমরা জনগণের কল্যাণে কাজ করছি: প্রতিমন্ত্রী টুকু
জাতীয় -
৪
ভারতকে আ. লীগের মতো তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন
জাতীয় -
৫
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু
জাতীয় -
৬
এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচর চক্রান্তের খবর ভিত্তিহীন: বেইজিং
আন্তর্জাতিক -
৭
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১৩৯১
জাতীয় -
৮
‘পরিবারকেন্দ্রিক ভালোবাসার সময় উপযোগী একটি গল্প’
জাতীয় -
৯
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু
জাতীয় -
১০
ভর্তুকি কমাতে নভেম্বর থেকে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি করবে টিসিবি
অর্থনীতি -
১১
নারায়ণগঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
জাতীয় -
১২
সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় ৩,৫৬০ জনের মৃত্যু
জাতীয় -
১৩
মক্কা অঞ্চলে ড্রোন হামলা, ভূপাতিতের দাবি সৌদি জোটের
জাতীয় -
১৪
১০৬ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ
জাতীয় -
১৫
নদী রক্ষায় সচেতনতা গড়ে তুলতে হবে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন