সিলেটে নিজ বাড়ি থেকে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার
গণমাধ্যম ডেক্স
সিলেটে নিজ বাড়ির বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম নগরীর দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার মালিক। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বিষয়টি কালবলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুমে নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন কালবেলাকে বলেন, নিজ বাড়ির বাথরুম থেকে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সন্তানরা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে এসে গত ১৫ থেকে ২০ দিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ওই বাসায় তিনি ও তার স্ত্রী থাকতেন।
তিনি আরও বলেন, এর আগেও নুরুল ইসলাম একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এরপর থেকে তার কিছু শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিয়েছিল। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী একসঙ্গে নামাজ আদায় ও নাস্তা করেন। তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। পরে হঠাৎ এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং ওই সময় বাসায় তারা দুজনই ছিলেন।
আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডসহ অন্যকোনো সম্ভাবনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘এনসিপি-জামায়াত ছাড়া অন্য দলগুলো চাঁদার ওপর চলে’
জাতীয় -
২
সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি
জাতীয় -
৩
বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দিনভর যতো সাংস্কৃতিক আয়োজন
জাতীয় -
৪
পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ
জাতীয় -
৫
মোটরসাইকেলে ৬ জন এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
সারাবাংলা -
৬
সীমান্তে গুলি, আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ
সারাবাংলা -
৭
রনি কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন: স্ত্রী দাবি করা ফারজানা
জাতীয় -
৮
সংঘর্ষ-অবরোধের পর শান্ত গাজীপুরে শিল্পাঞ্চল, ধীরে ধীরে খুলছে কারখানা
জাতীয় -
৯
৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
জাতীয় -
১০
রোনালদো পরবর্তী পর্তুগালের প্রথম স্কোয়াডে যারা
জাতীয় -
১১
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় -
১২
ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা
জাতীয় -
১৩
চড়–কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা–অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত
জাতীয় -
১৪
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বহিষ্কার
জাতীয় -
১৫
বিতর্কিত পোস্টে ‘জাতীয় সংগীত’ ব্যবহার করে ধৃষ্টতা পরীমনির
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন