হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০
গণমাধ্যম ডেক্স
দেশে হামের সংক্রমণ ও রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ছয়জন। এ সময় নতুন করে ১ হাজার ৩১৮ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। সব মিলিয়ে রোগীর সংখ্যা হয়েছে ১ হাজার ৪০০।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আজ প্রকাশিত স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩। উপসর্গ ও নিশ্চিত হামের রোগী মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৮। অন্যদিকে নিশ্চিত হামের রোগে মৃত্যুর সংখ্যা ১০৫।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন সন্দেহজনক রোগী ৫৪৬। চট্টগ্রাম বিভাগে ২৩৬ জন, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, ময়মনসিংহে ১০০, খুলনায় ৯৪, রংপুরে ৩৫ ও রাজশাহী বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকেই দেশের হামের প্রকোপ শুরু হয়। তবে অন্তর্বর্তী সরকার তখন হাম নিয়ন্ত্রণে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পরে মার্চে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এপ্রিলে দেশজুড়ে হামের টিকা দেওয়া শুরু হয়। কিন্তু তখন ৪০ লাখ শিশু হামের টিকা পায়নি। সরকারের এই ব্যর্থতার জন্যই এখনো হামের প্রকোপ এবং এতে মৃত্যু কমছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
দেশে প্রায় এক দশক ধরে হামে মৃত্যু প্রায় ছিলই না। সংক্রমণও শতকের ঘরে চলে এসেছিল। এ বছর হামে এত মৃত্যু ও সংক্রমণ দেশের ইতিহাসে হয়নি। এর পেছনে মূল কারণ ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে গাফিলতি, গবেষকেরা তা–ই মনে করেন। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ বিভিন্ন সময় ওই সরকারের হামের টিকাদানে ব্যর্থতার কথা বলেছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: তথ্য উপদেষ্টা
জাতীয় -
২
পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
জাতীয় -
৩
বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ
জাতীয় -
৪
ধানমন্ডির আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
জাতীয় -
৫
নবী মুসা ও খিজিরের যৌথ ভ্রমণ থেকে ৪ শিক্ষা
জাতীয় -
৬
শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাবাংলা -
৭
সংবিধান সংস্কার কমিটির মতবিনিময় সভায় যাবে না বিপ্লবী ছাত্র মৈত্রী
জাতীয় -
৮
মাঠে অনৈতিক সম্পর্ক দেখাটাই কাল হয় স্বামী-স্ত্রীর
জাতীয় -
৯
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
জাতীয় -
১০
এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জাতীয় -
১১
ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু, নিতে হবে বুয়েটের ছাড়পত্র
জাতীয় -
১২
ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
খেলাধুলা -
১৩
ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমার্শিয়াল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
জাতীয় -
১৪
হালদার দুই পাড়ে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত, ২৩টি বিপন্ন
জাতীয় -
১৫
অভিযানে গিয়ে হামলার শিকার বনরক্ষীসহ পুলিশ সদস্য
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন