|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হল থেকে ঢাবি ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আটক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
৩৪৫ পঠিত
হল থেকে ঢাবি ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আটক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে মারধরের পর শাহবাগ থানায় হস্তান্তর করেছে হলের শিক্ষার্থীরা।  রোববার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।  ক্যাম্পাস সূত্রে জানা যায়, মারধরের পর অর্ক সাহাকে প্রথমে ঢাক...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে মারধরের পর শাহবাগ থানায় হস্তান্তর করেছে হলের শিক্ষার্থীরা। 

রোববার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, মারধরের পর অর্ক সাহাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

বর্তমানে তিনি থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য শাহবাগ থানায় এখন পর্যন্ত যোগাযোগ স্থাপন করা যায়নি।

সূত্র: কালবেলা