|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হাসানের ৬ উইকেট, সাড়ে তিনশ পেরিয়ে থামল উইন্ডিজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩৬ এএম
৪৫৭ পঠিত
হাসানের ৬ উইকেট, সাড়ে তিনশ পেরিয়ে থামল উইন্ডিজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন

দ্বিতীয় দিনের সকালে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ১২১ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৬ ব্যাটারকে ফিরিয়ে দেন টাইগার বোলাররা। মধ্যাহ্ন বিরতির আগে ৫ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের কিছু আগে দিনের খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয় দিনে সিলেটের আকাশ বেশ রৌদ্রোজ্জ্বল। এদিন আমির জাঙ্গো ১১১ রানে এবং জাস্টিন গ্রিভস ৩৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন। ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান ছিল ক্যারিবিয়ানদের। দ্বিতীয় দিনে প্রথম বিরতির পর প্রথম ইনিংসে ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। দ্বিতীয় দিন কেবল ৫ ওভার খেলে আড়াইশ পূর্ন করে ওয়েস্ট ইন্ডিজ। তার কিছুপর বাউন্ডারি লাইনে বল থামানোর সময় বাঁ-পায়ের গোড়ালি মচকে যায় সাদমান ইসলামের, স্ট্রেচারে মাঠের বাইরে নেয়া হয় তাকে। সেঞ্চুরি করা জাঙ্গো ফেরেন ১৩৩ রানে। পরের বলে রোস্টন চেজকে (০) ফেরান হাসান মাহমুদ। জশুয়া বিশপকে (২৩) ফিরিয়ে ৫ উইকেট তুলে নেন হাসান। মধ্যাহ্ন বিরতির আগে গ্রিভসকে আউট (৫১) করেন মিরাজ। জোসেফকে (১৬) আউট করে ষষ্ঠ উইকেটে নাম লেখান হাসান। জেইডিন সিলেসকে (১৫) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। বাংলাদেশের হয়ে হাসান নেন ৬ উইকেট। মিরাজ এবং তাসকিন নেন ২টি করে উইকেট।