|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হাসপাতালে হ্যান্ডকাফ খোলার পর ফল কাটার ছুরি দিয়ে হাজতির আত্মহত্যার চেষ্টা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম
২৭৬ পঠিত
হাসপাতালে হ্যান্ডকাফ খোলার পর ফল কাটার ছুরি দিয়ে হাজতির আত্মহত্যার চেষ্টা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফল কাটার ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক হাজতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও কারারক্ষীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের সহায়তায় ঢা...

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফল কাটার ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক হাজতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও কারারক্ষীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে ওই হাজতি আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কাফিনাতপুর গ্রামের মৃত শামসুল আলমের ছেলে। গত ২৮ অক্টোবর জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

কারা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর কারাগারে থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন আব্দুর রাজ্জাক। পরে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডের সি/১(বি) ইউনিটে ভর্তি করা হয় তাকে।

বৃহস্পতিবার বিকেলে খাবার খাওয়ার সময় তার হ্যান্ডকাফ খুলে দেওয়া হয়। এ সময় পাশের শয্যায় থাকা এক রোগীর ফল কাটার ছুরি নিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন, হাসপাতালের গেটে দায়িত্বরত দুই পুলিশ সদস্য ও দুই কারারক্ষী দ্রুত তাকে থামান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কর্তব্যরত চিকিৎসককে জানানো হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সূত্র: কালবেলা