|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১০ মিনিটে ইরানের দু-একটি স্থাপনা ধ্বংস করতে চান ট্রাম্প

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:১৬ এএম
২৮০ পঠিত
১০ মিনিটে ইরানের দু-একটি স্থাপনা ধ্বংস করতে চান ট্রাম্প
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের ওপর পুরোপুরি আস্থা রাখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ইরানের দুয়েকটি স্থাপনায় হামলা চালানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ট্রাম্প। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। ফ্লোরিডার পাম বিচে...
ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের ওপর পুরোপুরি আস্থা রাখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ইরানের দুয়েকটি স্থাপনায় হামলা চালানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ট্রাম্প। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আলোচনা ভালোভাবেই চলছে। তবে ইরান খুব একটা নির্ভরযোগ্য নয়।’ তিনি বলেন, ‘আমাদের এখনো একটি বা দুটি স্থাপনার বিষয়টি দেখে নিতে হবে। তবে সেটি আমরা ১০ মিনিটের মধ্যেই করতে পারি। আপনারা সম্ভবত পিকঅ্যাক্স মাউন্টেনের কথা বলতে পারেন। ওই স্থাপনাটির বিষয়েও ব্যবস্থা নিতে হবে।’ পিকঅ্যাক্স মাউন্টেনকে পারমাণবিক উপাদান মজুতের সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখনো এ স্থাপনাটিতে হামলা চালায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে ভৌগোলিক কোনো সীমারেখা ছাড়াই পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে খামেনি বলেন, ‘শত্রুরা আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে কখন এবং কীভাবে তার অবসান ঘটবে, তা নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরানি জনগণ।’ বিবৃতিটি প্রকাশের সময় খামেনির সঙ্গে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল বলে জানানো হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি উপস্থিত ছিলেন। সর্বোচ্চ নেতা হওয়ার পর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই তার প্রথম প্রকাশিত বৈঠকের খবর। বিবৃতিতে বলা হয়, খামেনি সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, ‘যে কোনো মাত্রা বা ধরনের হুমকির তাৎক্ষণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমাবদ্ধতাহীন জবাব নিশ্চিত করতে হবে।’ সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

সূত্র: নতুন আরএসএস সোর্স