৭ বছরেও সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, পায়ে ধরে কান্নাতেও মন গলেনি স্বামীর
গণমাধ্যম ডেক্স
সাত বছর সংসার করেও সন্তানের মুখ দেখা হয়নি। তাই স্ত্রীকে তালাক দিয়ে সংসার জীবনের ইতি টানলেন স্বামী। তবে সেই সংসার টিকিয়ে রাখতে ও তালাক না দিতে পায়ে ধরে আর্তনাদ করলেও মন গলেনি স্বামীর।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে মাসকাটা গ্রামে। শনিবার (৭ নভেম্বর) রাতে স্থানীয় সালিশের সময় এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্ত্রীকে তালাক দেওয়া সেই যুবকের নাম মো. রনি খাঁ। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভবনের চর গ্রামের কাজল খাঁর ছেলে।
চাকরিসূত্রে বর্তমানে পরিবার নিয়ে নরসিংদীর মাধবদী উপজেলার চৌদ্দপাইকা গ্রামে বসবাস করেন। তার তালাকপ্রাপ্ত স্ত্রী ইতি আক্তার হিজলা উপজেলার মাসকাটা গ্রামের রিকিম আলী সরদারের মেয়ে।
ওই দম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রনি ও ইতির। কিন্তু এ দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল।
একপর্যায়ে স্ত্রীকে দীর্ঘদিন বাবার বাড়িতে রেখে যান স্বামী রনি। এমনকি দীর্ঘদিন খোঁজ-খবর না নেওয়ায় হিজলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন স্ত্রী।
বাগেরহাটে এনসিপি নেতার পদত্যাগ
পরবর্তীতে শনিবার রাতে ইতি আক্তারের বাড়িতে স্বামী-স্ত্রী দুই পক্ষকে নিয়ে সালিশে মীমাংসার চেষ্টা করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা সংসার করার জন্য স্বামী রনির প্রতি অনুরোধ জানান।
এমনকি সালিশের মধ্যে স্বামীর পা জড়িয়ে আকুতি-মিনতি করে কান্নায় ভেঙেও পড়েন স্ত্রী ইতি আক্তার। কিন্তু কোনো কিছুতেই মন গলেনি রনির। তালাক দিয়ে সাত বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি।
‘স্বামীর সংসার করতে চেয়েছিলাম’ দাবি করে এ বিষয়ে ইতি আক্তার বলেন, ‘আমি সম্পর্ক ভেঙে না দেওয়ার জন্য স্বামীর কাছে অনেক অনুরোধ করেছি। এমনকি সংসার রক্ষার আশায় স্বামীর পায়ে ধরেও আকুতি-মিনতি করেছি। কিন্তু কোনো অনুরোধেই সে শোনেনি।’
অভিযুক্ত স্বামী রনি খাঁ বলেন, ‘আমার স্ত্রী সন্তানধারণে অক্ষম। তাকে বরিশাল, ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছি। কিন্তু কোনো উপকার হয়নি। আমার স্ত্রীর কোনো সন্তান হবে না। তাই তাকে তালাক দিয়েছি। এখানে সমস্যা কোথায়?’
হিজলা থানার উপ-পরিদর্শক আলী আজগর বলেন, ‘মেয়েটি থানায় অভিযোগ দিয়েছিলেন। পরে আমি জানতে পারি এটা তাদের দাম্পত্ত কলহ। বিষয়টি সমাধানের জন্য স্বামী-স্ত্রীকে কাউন্সেলিং করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত শুনলাম তাদের সংসারটা আর টেকেনি। শনিবার মেয়ের বাড়িতে পারিবারিকভাবে বসে তালাক হয়েছে।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
জাতীয় -
২
বাগেরহাটে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় -
৩
সরকারি বাঙলা কলেজের বাসে আগুন দেওয়ার চেষ্টা
জাতীয় -
৪
রমজানে ১০ পণ্য আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
অর্থনীতি -
৫
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
জাতীয় -
৬
রোনালদোর যে ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
জাতীয় -
৭
এবার ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি, শুনলেন ভুয়া-ভুয়া স্লোগান
জাতীয় -
৮
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অর্থনীতি -
৯
৭ বছরেও সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, পায়ে ধরে কান্নাতেও মন গলেনি স্বামীর
জাতীয় -
১০
তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
জাতীয় -
১১
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা
জাতীয় -
১২
সন্ত্রাস দমনে ব্যর্থ হলে মাঠে নামব: হুইপ বকুল
জাতীয় -
১৩
দীপাবলিতে মহাশ্মশানে সমবেত সনাতন ধর্মাবলম্বীরা
জাতীয় -
১৪
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
সারাবাংলা -
১৫
বাবা-দাদার নামে কোথায় কত জমি, জানুন ঘরে বসেই
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন