কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত
গণমাধ্যম ডেক্স
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য, ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে চাকরিতে যোগদান ও নিয়োগের সময় বয়সসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন অভিযোগে তদন্তের পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাকরিচ্যুত ব্যক্তিদের মধ্যে পাঁচজন শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারী রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত ছিলেন।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, মানবিক ও ব্যবসা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।
এ ছাড়া চাকরিচ্যুত হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।
কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
ভিন্ন জালের গল্প লিখলেন লিকা
তিনি আরও বলেন, পরে অভিযোগ তদন্ত করে অনেকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কেউ ব্যাখ্যা দিয়েছেন, কেউ দেননি। সবকিছু পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘কারও সঙ্গে অশোভন আচরণ করবেন না’, নেতাকর্মীদের ফয়সল আমীন
জাতীয় -
২
৮ গোলের নাটকীয়তায় ১৫ মিনিটে রোনালদোর হ্যাটট্রিক
জাতীয় -
৩
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
জাতীয় -
৪
২৮-এ অনন্যা পাণ্ডে, ফ্যাশনে কেন আলাদা এই জেন-জি সেনসেশন
জাতীয় -
৫
নিজের পোশাক ও যত্নে কোন বিষয়কে প্রাধান্য দেন শেহতাজ, দেখুন ৯টি ছবি
জাতীয় -
৬
সাজা শেষেও কারাগারে ৪৫ ভারতীয়, মর্গে দুই লাশ: ফেরত নিচ্ছে না দিল্লি
সারাবাংলা -
৭
অর্থের বিনিময়ে পুরস্কার জিতেছেন রোনালদো!
খেলাধুলা -
৮
পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী
জাতীয় -
৯
সুন্দরবনের সুরক্ষা ও পানির সংকট নিরসনে বরাদ্দের দাবি
জাতীয় -
১০
মহাসড়কে যুবলীগের মিছিল, দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ প্রত্যাহার
সারাবাংলা -
১১
১৫ মিনিটের ঝড়, হাজার গোলের আরও কাছে রোনালদো
জাতীয় -
১২
রংপুরে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০
জাতীয় -
১৩
জেগে ওঠা চরে সোনালি স্বপ্ন বুনছেন কৃষকরা
জাতীয় -
১৪
একঝাঁক তারকাকে বাদ দিয়ে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
জাতীয় -
১৫
প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন