অবশেষে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন নেইমার
গণমাধ্যম ডেক্স
ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রতিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভাঙার দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেইমারের ক্লাব সান্তোস চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।
ইতিহাসের এই দিনে কী ঘটেছিল
ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচের। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলেন সান্তোসের এই তারকা। ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত নিয়মের আওতায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
সেখানেই অবশ্য ঘটনা শেষ হয়নি। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান তিনি। এতে মাঠে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায়। এ ধারায় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না মানাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে নির্ধারিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। মূলত বর্ণবাদী মন্তব্যসহ আপত্তিকর কথাবার্তা আড়াল করার উদ্দেশ্যে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকাতেই এ নিয়ম।
নেইমারের জন্য শাস্তিটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে আগের কার্ডের হিসাবের কারণে। সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিল তার। নতুন দুই ম্যাচের শাস্তিতে সেই নিষেধাজ্ঞার বাইরে আরও একটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা।
এ শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও এক রাউন্ড মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাকে আবার দলে পাওয়ার কথা সান্তোস কোচ কুকার।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিশ্ববাজারে ছয় মাসের সর্বোচ্চে তেলের দাম
আন্তর্জাতিক -
২
ফুলটি তেমন নজরকাড়া নয়, তবু ঘ্রাণ ছড়িয়ে থমকে দেয় পথিককে
জাতীয় -
৩
ইতিহাসের এই দিনে কী ঘটেছিল
জাতীয় -
৪
হাবিলদার পোশাকে নজরুলের প্রতিকৃতি: বিদ্রোহের পূর্বমুহূর্তের নান্দনিক দলিল
জাতীয় -
৫
ব্যক্তিগত সম্পর্কে ভুল–বোঝাবুঝি তৈরি হলে নীরব থাকবেন না
জাতীয় -
৬
প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে উঠছে পৃথিবী
জাতীয় -
৭
নিষেধাজ্ঞা শেষে ফিশারিঘাটে ফিরেছে ইলিশ
জাতীয় -
৮
‘আব কি বার, ট্রাম্প সরকার’ থেকে অবিশ্বাস—মোদির ভারত কেন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে
জাতীয় -
৯
প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে
জাতীয় -
১০
খুব সহজেই বানিয়ে নিন দুই স্তরের ভাপা পিঠা
লাইফস্টাইল -
১১
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারত কাদের নিয়ে আসছে
খেলাধুলা -
১২
কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে
বিনোদন -
১৩
ওয়াটারএইডের ৪০ বছর পূর্তিতে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী
জাতীয় -
১৪
আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন
জাতীয় -
১৫
হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদ, টিপু-লিটনকে দল থেকে বহিষ্কারের দাবি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন