টেকসই অবকাঠামো নির্মাণে এলজিইডি-ক্রিলিকের কর্মশালা অনুষ্ঠিত
গণমাধ্যম ডেক্স
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণে স্থানীয়ভাবে সহজলভ্য, পরিবেশবান্ধব ও মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ লক্ষ্যে নির্মাণসামগ্রীর সর্বোত্তম ব্যবহার ও কার্যকর চর্চা চিহ্নিত করতে অন্তর্বর্তীকালীন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) এলজিইডির সদর দপ্তরের সেমিনার কক্ষে ‘অ্যাসেসমেন্ট অব বেস্ট প্র্যাকটিস ইন টার্মস অব বিল্ডিং মেটেরিয়ালস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)। এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে নির্মাণসামগ্রীর গুণগত মান ও টেকসই ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় উপযুক্ত নির্মাণসামগ্রীর সর্বোত্তম চর্চা চিহ্নিত করে তা এলজিইডির সংশ্লিষ্ট সব পর্যায়ে প্রয়োগ করতে হবে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বলেন, এ সমীক্ষা এলজিইডির জন্য অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণের জন্য স্থানীয়ভাবে সহজলভ্য, পরিবেশবান্ধব ও মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের বিকল্প নেই। ক্রিলিকের এ উদ্যোগের মাধ্যমে নির্মাণসামগ্রী ব্যবহারের সর্বোত্তম চর্চাগুলো মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
কর্মশালায় সমীক্ষার দায়িত্বপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস কনসালটিং লিমিটেডের প্রতিনিধিরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাদের উপস্থাপনা তুলে ধরেন। তাদের মধ্যে ছিলেন, প্রতিষ্ঠানটির টিম লিডার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র মেটেরিয়াল স্পেশালিস্ট মো. গোলাম মাওলা এবং প্রকল্প সমন্বয়ক প্রত্যয় মজুমদার।
কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক এবং ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা অংশ নেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা
জাতীয় -
২
সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি
জাতীয় -
৩
পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট, বেনাপোলে প্রবেশে বিলম্বের অভিযোগ
জাতীয় -
৪
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
সারাবাংলা -
৫
কার্যালয়ে ঢুকে দুই নেতাকে গুলি করে হত্যা, একজন আ.লীগের ও আরেকজন শ্রমিক দলের
সারাবাংলা -
৬
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক ও দুই কর্মকর্তা চাকরিচ্যুত
সারাবাংলা -
৭
বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা: পরবর্তী বৈঠক জানুয়ারিতে
অর্থনীতি -
৮
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
অর্থনীতি -
৯
তিন বছর বাড়লো এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল
অর্থনীতি -
১০
ফুটপাতে দোকান বসানোর অভিযোগে ৩ জনকে পুলিশে দিল চসিক
জাতীয় -
১১
তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
জাতীয় -
১২
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার
জাতীয় -
১৩
সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হয়ে যে বার্তা দিলেন রোনালদো
জাতীয় -
১৪
দুই কারণে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে এমপি আজিজের
জাতীয় -
১৫
বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে জামায়াত নেতার তালা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন