ফুটপাতে দোকান বসানোর অভিযোগে ৩ জনকে পুলিশে দিল চসিক
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় সকাল ও বিকেলে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তারের নেতৃত্বে জিইসি মোড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল উচ্ছেদ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
অন্যদিকে, বিকেলে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে একই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, ‘নগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এসব স্থান অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার বলেন, ‘নগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে এসব স্থান দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। নগরবাসীর দুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে চসিক প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থানগুলো দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, যানজট কমানো এবং নাগরিকবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা
জাতীয় -
২
ভারতে বিশেষ ‘সম্মাননা’ পেলেন হকি তারকা জিমি
জাতীয় -
৩
নরসিংদীতে দুগ্রুপের টেঁটাযুদ্ধে আহত ১২
জাতীয় -
৪
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে সতর্ক থাকুন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জাতীয় -
৫
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ
জাতীয় -
৬
প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস
জাতীয় -
৭
স্পেনে ট্রেন ট্র্যাজেডি, ২৪ ফুটবল ম্যাচ ম্যাচ স্থগিত
জাতীয় -
৮
ইতিহাস গড়ে ব্যালন ডি’অরজয়ী কেইনকে বায়ার্নের সংবর্ধনা
জাতীয় -
৯
রিকশাচালকদের মাঝে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
জাতীয় -
১০
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পুনঃঅর্থায়নে আগ্রহী আইসিবিসি ব্যাংক
জাতীয় -
১১
বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু
জাতীয় -
১২
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
জাতীয় -
১৩
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
জাতীয় -
১৪
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল
জাতীয় -
১৫
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন