|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভারত বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই তারকা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:১১ এএম
৩০৪ পঠিত
ভারত বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই তারকা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজের থেকে চোটের কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার লাকি ফার্গুসন। অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগেই কিউই শিবিরে এই বড় ধাক্কা এলো। নিউজিল্যান্ড দলে তার স্থলাভিষিক্ত করা হয়েছে ম্যাট ফিশারকে। হ্যাগলি ওভালে দ্বিতীয় টি-ট...
ভারতের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজের থেকে চোটের কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার লাকি ফার্গুসন। অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগেই কিউই শিবিরে এই বড় ধাক্কা এলো। নিউজিল্যান্ড দলে তার স্থলাভিষিক্ত করা হয়েছে ম্যাট ফিশারকে। হ্যাগলি ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন ডান পায়ের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন ফার্গুসন। পরবর্তী সময় স্ক্যান করে চোট ধরা পড়ে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, খেলায় ফিরতে তার আরও অন্তত এক সপ্তাহের মতো বিশ্রামের প্রয়োজন হবে। এদিকে, একই ম্যাচে ডান পায়ে চোট পাওয়া আরেক পেসার ম্যাট হেনরিকেও পর্যবেক্ষণ করা হয়েছে। তারও ঊরুর মাংসপেশিতে (কোয়াড্রিসেপ) মৃদু টিয়ার ধরা পড়েছে, যা থেকে সেরে উঠতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, লাকি ও ম্যাটের জন্য আমাদের খারাপ লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে চোট পাওয়াটা খেলারই অংশ। কিন্তু যখন ম্যাচ মিস করতে হয় তখন মেনে নেওয়া কঠিন।

সূত্র: নতুন আরএসএস সোর্স