|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

একঝাঁক তারকাকে বাদ দিয়ে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:৫৪ এএম
৩৩৬ পঠিত
একঝাঁক তারকাকে বাদ দিয়ে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
একঝাঁক তারকা এবং অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই বছরের শেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আগামী ১৪ নভেম্বর জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল ফুট...
একঝাঁক তারকা এবং অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই বছরের শেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আগামী ১৪ নভেম্বর জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে দল ঘোষণা করেন দলটির কোচ আনচেলত্তি। দলে জায়গা হয়নি অ্যালিসন বেকার, এডারসন, মার্কিনিওস, ক্যাসেমিরো, এডার মিলিতাও ও লুকাস পাকেতাদের মতো পরিচিত মুখের। ২৬ সদস্যের দলে জায়গা পাওয়া ১৫ ফুটবলারই ২৩ বছরের কম বয়সী। এ ছাড়া অলিম্পিক দলে খেলার বয়সসীমার মধ্যে রয়েছেন নয়জন খেলোয়াড়। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়ে ভবিষ্যতের জন্য দল গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আনচেলত্তি। দল ঘোষণার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘এটি এমন একটি সময়, যখন প্রতিপক্ষের সামর্থ্যের চেয়ে নিজেদের কী করতে হবে, সেদিকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। জাতীয় দলের পুনর্গঠন ও নতুন প্রজন্মের খেলোয়াড় খুঁজে বের করাই এখন আমাদের লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘দলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং তরুণ। এটি ভবিষ্যতের কথা মাথায় রেখে গড়া একটি দল।’ তরুণদের উন্নতির ধারাও বজায় রাখতে চান আনচেলত্তি। তিনি বলেন, ‘ভালো ফুটবল খেলে আমাদের দলকে নতুন করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে জয়ের একমাত্র লক্ষ্য পূরণের চেষ্টা করতে হবে এবং তরুণ খেলোয়াড়দের উন্নতির ধারাও ধরে রাখতে হবে।’ সিঙ্গাপুর সফরে ব্রাজিলের ২৬ সদস্যের দল গোলরক্ষক: বেনতো (আল নাসর), লুকাস পেরি (তোরিনো), পেদ্রো মরিসকো (কোরিতিবা)। রক্ষণভাগ: আর্থুর দিয়াস (আতলেতিকো প্যারানায়েন্সে), কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), ডগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), জাইর কুনহা (নটিংহাম ফরেস্ট), জোনাথন জেসুস (ক্রুজেইরো), ভ্যান্ডারসন (মোনাকো), ভিতর রেইস (ম্যানচেস্টার সিটি), ওয়েসলি (রোমা)। মিডফিল্ডার: আন্দ্রে লুইজ (করিন্থিয়ান্স), আন্দ্রে সান্তোস (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারেস (আর্সেনাল), দানিলো (বেটাফোগো), গ্যাব্রিয়েল বন্তেম্পো (সান্তোস), জোয়াও গোমেস (অ্যাস্টন ভিলা), মারলন গোমেস (শাখতার দোনেৎস্ক)। আক্রমণভাগ: অ্যালিসন সান্তানা (শাখতার দোনেৎস্ক), আলান (ম্যানচেস্টার সিটি), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (চেলসি), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

সূত্র: নতুন আরএসএস সোর্স