|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাঁশ কাটাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:০৩ পিএম
৩৫০ পঠিত
বাঁশ কাটাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে  ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি ওই গ্রামের মৃত বিশু লাঠারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজ...
কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে  ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি ওই গ্রামের মৃত বিশু লাঠারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে বিজিবির বসার মাচা তৈরির জন্য স্থানীয়দের কাছে বাঁশ চাওয়া হয়। এ সময় রনির অনুমতি ছাড়াই তার বাঁশঝাড় থেকে চার-পাঁচটি বাঁশ কেটে বিজিবিকে দেওয়া হয়। এ ঘটনায় সুমন নামে এক ব্যক্তিকে রনি গালিগালাজ করেন। এর জের ধরে শুক্রবার সকালে মহিষের জন্য মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে কবরস্থানের পাশে রনিকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী- নাজিরের ছেলে সুমন (২৬) নেতৃত্বে শামসুল মণ্ডলের ছেলে উজির (৪৫), উজিরের ছেলে রুমন (২২), রব কুলের ছেলে কামু (৩০), জাম্বু (২৫), রঞ্জিত মণ্ডলের ছেলে লস্কর (৩৫), শহিদুলের ছেলে মন্টু (২৬)সহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রনির ওপর হামলা চালান। এ সময় রনি হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করলে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার। এদিকে, রনিকে হাসপাতালে নেওয়া নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা তার বাড়িতে লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা ১৩টি মহিষ, দুই গাড়ি পাট নিয়ে যাওয়া হয় ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় নিয়ামতের বাড়ি থেকে লুটের অভিযোগ থাকা ১৩টি মহিষ উদ্ধার করা হয় ও পাচার কালে পাটগুলো উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুটের অভিযোগ থাকা ১৩টি মহিষ ও দুই গাড়ি পাট উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিজিবির জন্য বাঁশ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি জেনে পরে জানাব।

সূত্র: নতুন আরএসএস সোর্স