প্রবাসী হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, ফুটবল খেলে প্রতিবাদ
গণমাধ্যম ডেক্স
কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদে প্রবাসী রোকন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। একপর্যায়ে সড়কের ওপর ফুটবল খেলেও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘ওসি ভুয়া ভুয়া’, ‘ওসি ঘুষখোর ঘুষখোর’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা রোকন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আন্দোলনকারীরা জানান, গত ১ অক্টোবর রোকন হত্যাকাণ্ডের ঘটনায় ভৈরব থানায় মামলা করা হয়। হত্যাকাণ্ডের প্রায় এক মাস পেরিয়ে গেলেও পুলিশ রহস্য উদ্ঘাটন কিংবা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। গত শুক্রবার স্থানীয় লোকজন মানববন্ধন করতে চাইলে থানার ওসি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সফরের কথা জানিয়ে কর্মসূচি স্থগিত করতে বলেন। এ সময় এক সপ্তাহের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা আবারও আন্দোলনে নেমেছেন।
তারা আরও জানান, থানা পুলিশের তদন্তে অগ্রগতি না হওয়ায় গত ২৪ অক্টোবর মামলাটির তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। হত্যার আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে কর্মসূচি শুরুর প্রায় এক ঘণ্টা পর ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি আন্দোলনকারীদের জানান, থানা পুলিশ, ডিবি পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা মামলাটি নিয়ে কাজ করছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া ও মাওলানা আজিজ মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইয়েমেনের তাইজে হুতিদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ
জাতীয় -
২
খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার
জাতীয় -
৩
অর্থাভাবে চিকিৎসা বন্ধ, পচন ধরেছে আশরাফুলের পায়ে
জাতীয় -
৪
সিইসির ‘গণ-অভিসংশন’ আন্দোলন পিছিয়ে দিলো ইন্ডিয়া জোট
আন্তর্জাতিক -
৫
নতুন ৭ প্রজাতির মাছ শনাক্ত
জাতীয় -
৬
ডাকবাংলোয় দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার দুই কারণ উঠে এল পুলিশের তদন্তে
জাতীয় -
৭
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি দিলেন নাহিদ
জাতীয় -
৮
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
সারাবাংলা -
৯
যেসব কারণে ১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের
জাতীয় -
১০
হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে গোসাইরহাটে বিএনপির বিক্ষোভ
জাতীয় -
১১
সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার
জাতীয় -
১২
মামলা করার কথা ভাবছে না তাহসিফের পরিবার, কারণ জানালেন তার বাবা
জাতীয় -
১৩
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে হাইকমান্ড
জাতীয় -
১৪
‘টারজান’ নায়িকা এখন কোথায়
জাতীয় -
১৫
জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন