‘আমি বাঁচতে চাই, মরে গেলে সন্তান দুটির কী হবে?’
গণমাধ্যম ডেক্স
নেত্রকোনার মোহনগঞ্জে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হেনা আক্তারের চিকিৎসা অর্থাভাবে বন্ধ হয়ে গেছে। দুই সন্তানের জননী এই নারী একসময় চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করে সংসার চালাতেন। এখন অসুস্থতার কারণে নিজেই শয্যাশায়ী। চিকিৎসার অভাবে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে সহায়তা চেয়েছেন তিনি।
হেনা আক্তার মোহনগঞ্জ উপজেলার ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের খালুয়া গ্রামের বাসিন্দা। তার বাবা কালাচান ফকির ও স্বামী বাবুল মিয়া দুজনই খেটে খাওয়া মানুষ। তাদের সীমিত আয়ে সংসার চালানোই কঠিন। এর মধ্যে হেনার ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারের জমানো টাকাও শেষ হয়ে গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাড়িতে গিয়ে দেখা যায়, শারীরিক দুর্বলতায় ঘরের বারান্দায় শুয়ে আছেন হেনা। ঠিকমতো কথা বলতে পারছেন না। কিছু খেতে গেলে বুকে ব্যথা ও জ্বালাপোড়া হয়, এমনকি গলা দিয়ে রক্তও পড়ে বলে জানিয়েছেন স্বজনেরা।
কান্নাজড়িত কণ্ঠে হেনা বলেন, ‘আমি বাঁচতে চাই। আমি মরে গেলে সন্তান দুটির কী অবস্থা হবে? সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাকে সাহায্য করুন।’
হেনার বাবা কালাচান ফকির বলেন, অর্থের অভাবে মেয়ের যথাযথ চিকিৎসা করাতে পারছেন না তারা। দিন দিন হেনা আরও দুর্বল হয়ে পড়ছেন। আগে কিছুটা হাঁটাচলা করতে পারলেও এখন আর তা পারছেন না। সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে মেয়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতে পারে বলে আশা তার।
হেনার ভাই সারোয়ার হোসেন বলেন, তার বোনের ছোট দুটি সন্তান এখনো মায়ের অসুস্থতার বিষয়টি বোঝার বয়সে পৌঁছায়নি। সন্তানদের কথা চিন্তা করেই হেনা বাঁচতে চান। তিনি বলেন, ‘আপনাদের একটু সাহায্য পেলে হয়তো ও সুচিকিৎসা পাবে এবং অবুঝ বাচ্চা দুটি তাদের মাকে হারাবে না।’
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, ক্যানসারে আক্রান্ত রোগীদের সরকারি সহায়তার সুযোগ রয়েছে। এ জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করতে হবে। হেনার নাম-ঠিকানা পেলে তার জন্য কী করা যায়, তা দেখবেন বলেও জানান তিনি।
হেনার চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইয়েমেনের তাইজে হুতিদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ
জাতীয় -
২
খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার
জাতীয় -
৩
অর্থাভাবে চিকিৎসা বন্ধ, পচন ধরেছে আশরাফুলের পায়ে
জাতীয় -
৪
সিইসির ‘গণ-অভিসংশন’ আন্দোলন পিছিয়ে দিলো ইন্ডিয়া জোট
আন্তর্জাতিক -
৫
নতুন ৭ প্রজাতির মাছ শনাক্ত
জাতীয় -
৬
ডাকবাংলোয় দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার দুই কারণ উঠে এল পুলিশের তদন্তে
জাতীয় -
৭
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি দিলেন নাহিদ
জাতীয় -
৮
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
সারাবাংলা -
৯
যেসব কারণে ১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের
জাতীয় -
১০
হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে গোসাইরহাটে বিএনপির বিক্ষোভ
জাতীয় -
১১
সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার
জাতীয় -
১২
মামলা করার কথা ভাবছে না তাহসিফের পরিবার, কারণ জানালেন তার বাবা
জাতীয় -
১৩
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে হাইকমান্ড
জাতীয় -
১৪
‘টারজান’ নায়িকা এখন কোথায়
জাতীয় -
১৫
জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন