চাঁদাবাজি-দলীয়করণ বললেই মানুষ বুঝে ফেলে কারা জড়িত: এমপি আবু বকর
গণমাধ্যম ডেক্স
দেশে চাঁদাবাজি ও দলীয়করণ বন্ধের দাবি জানিয়েছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। তিনি বলেছেন, দেশে চাঁদাবাজি ও দলীয়করণের কথা বললেই সাধারণ মানুষ বুঝে যায়, কাদের কথা বলা হচ্ছে। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় জোটের ঘোষিত সাত দফা দাবি আদায়ে ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করার প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আলী আজম মো. আবু বকর বলেন, লংমার্চ সফল করতে ঝিনাইদহে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে আসবেন। পথে বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেওয়ার পর তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবেন। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেল ৫টায় একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমেদ এবং খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়।
এদিকে লংমার্চ ঘিরে ঝিনাইদহ শহরে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড টাঙানোর পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জা। কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক তৎপরতা চলছে।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রাঘাতে একসঙ্গে মারা গেলেন ৬ জন
সারাবাংলা -
২
২০০ রান হলে খুবই ভালো হবে: নাঈম
খেলাধুলা -
৩
বাবুর্চি থেকে এসআই, অনৈতিক সুবিধার অভিযোগে প্রত্যাহার ২৮ জন
জাতীয় -
৪
শীতের আগেই দাঁত শিরশির করা যেসব রোগের লক্ষণ হতে পারে
জাতীয় -
৫
মিরপুর টেস্টে জিতবে কে
জাতীয় -
৬
বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়
জাতীয় -
৭
বাবাকে কোপানোর পর মেয়েকেও হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
জাতীয় -
৮
খাল নেই, রাস্তা নেই তবুও নির্মাণ হচ্ছে সেতু
জাতীয় -
৯
আমরা জনগণের কল্যাণে কাজ করছি: প্রতিমন্ত্রী টুকু
জাতীয় -
১০
ভারতকে আ. লীগের মতো তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন
জাতীয় -
১১
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু
জাতীয় -
১২
এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচর চক্রান্তের খবর ভিত্তিহীন: বেইজিং
আন্তর্জাতিক -
১৩
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১৩৯১
জাতীয় -
১৪
‘পরিবারকেন্দ্রিক ভালোবাসার সময় উপযোগী একটি গল্প’
জাতীয় -
১৫
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন