|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আন্তর্জাতিক বিরতির আগে কঠিন অ্যাওয়ে সফর রিয়ালের সামনে 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:৪৫ পিএম
৩৯৯ পঠিত
আন্তর্জাতিক বিরতির আগে কঠিন অ্যাওয়ে সফর রিয়ালের সামনে 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আসন্ন নভেম্বর ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের ব্রাজিল দলে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও এন্ড্রিক। এই আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ নভেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ জাপান এবং ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হ...

আসন্ন নভেম্বর ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের ব্রাজিল দলে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও এন্ড্রিক। এই আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ নভেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ জাপান এবং ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে আনচেলত্তির দলে জায়গা হয়নি ব্রাজিলের রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাওয়ের। হ্যামস্ট্রিংয়ের মারাত্মক চোটের কারণে প্রাক-মৌসুম প্রস্তুতি মিস করা মিলিতাও সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। শারীরিক সক্ষমতা ও ফিটনেস আরও উন্নত করার লক্ষ্যে আন্তর্জাতিক বিরতির এই সময়টাতে রিয়ালের ডেরা মাদ্রিদেই অবস্থান করবেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।

এদিকে ফিফা উইন্ডোর আগে ক্লাব ফুটবলে নিজেদের দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে পর পর তিনটি অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। লা লিগা ও ইউরোপের লড়াইয়ে হোসে মরিনহোর শিষ্যদের আতিথ্য দেবে রেসিং সান্তান্দার, এইকে এথেন্স ও ভ্যালেন্সিয়া। প্রতিপক্ষগুলো তুলনামূলক সহজ মনে হলেও, ঘরের মাঠের বাইরে গিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নেওয়াকে সহজভাবে নিচ্ছেন না রিয়াল কোচ।

সূত্র: নতুন আরএসএস সোর্স