লাক্স প্রেজেন্টস ‘ক্যাফে আমব্রেলা’, ২৯ অক্টোবর থেকে এক্সক্লুসিভলি আইস্ক্রিনে
গণমাধ্যম ডেক্স
ভালোবাসার গল্পে থাকে মিষ্টি মুহূর্ত, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি আর আবেগের নানা রং। সম্পর্কের এমনই বিচিত্র সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে ‘লাক্স প্রেজেন্টস ক্যাফে আমব্রেলা’।
জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন রচিত ও পরিচালিত এই ওয়েব ফিল্মটি আগামী ২৯ অক্টোবর থেকে এক্সক্লুসিভলি দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবং লাক্সের আয়োজনে নির্মিত ‘ক্যাফে আমব্রেলা’য় উঠে এসেছে চার জুটির চার রকম ভালোবাসার গল্প। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও মানুষের আবেগের নানা দিক ফুটে উঠবে ভিন্ন ভিন্ন গল্পের মধ্য দিয়ে। আলাদা গল্পগুলো একপর্যায়ে যুক্ত হবে একটি অভিন্ন বয়ানে।
ওয়েব ফিল্মটির অন্যতম আকর্ষণ ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের অভিনয়ে অভিষেক। বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাযাহ নাওয়ারের সঙ্গে রয়েছেন পার্থ শেখ এবং আমিনা ইসলামের বিপরীতে দেখা যাবে আরেফিন জিলানিকে। অন্য একটি জুটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাবেরী আলম ও শিরিন আলমসহ আরও অনেকে।
নতুন অভিনয়শিল্পীদের প্রস্তুত করতে শুটিংয়ের আগে বিশেষ অভিনয় কর্মশালার আয়োজন করেন নির্মাতা শিহাব শাহীন। নতুনদের সঙ্গে অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে তৈরি এই আয়োজন দর্শকদের সামনে সম্পর্ক ও ভালোবাসার পরিচিত অনুভূতিগুলোকে তুলে ধরবে নতুন আঙ্গিকে।
‘ক্যাফে আমব্রেলা’ প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, বহু চরিত্রের সমান্তরাল গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে মানুষের আবেগ, ভালোবাসা ও সম্পর্কের নানা দিক গুরুত্ব পেয়েছে। গল্পের ভিন্নতা এবং অভিনয়শিল্পীদের পারস্পরিক রসায়ন দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে বলে তার প্রত্যাশা।
নতুন তিন অভিনয়শিল্পীর অভিষেক, চার জুটির গল্প এবং শিহাব শাহীনের নির্মাণশৈলী-সব মিলিয়ে ‘লাক্স প্রেজেন্টস ক্যাফে আমব্রেলা’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
‘লাক্স প্রেজেন্টস ক্যাফে আমব্রেলা’ দেখা যাবে ২৯ অক্টোবর থেকে, এক্সক্লুসিভলি আইস্ক্রিনে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রাঘাতে একসঙ্গে মারা গেলেন ৬ জন
সারাবাংলা -
২
২০০ রান হলে খুবই ভালো হবে: নাঈম
খেলাধুলা -
৩
বাবুর্চি থেকে এসআই, অনৈতিক সুবিধার অভিযোগে প্রত্যাহার ২৮ জন
জাতীয় -
৪
শীতের আগেই দাঁত শিরশির করা যেসব রোগের লক্ষণ হতে পারে
জাতীয় -
৫
মিরপুর টেস্টে জিতবে কে
জাতীয় -
৬
বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়
জাতীয় -
৭
বাবাকে কোপানোর পর মেয়েকেও হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
জাতীয় -
৮
খাল নেই, রাস্তা নেই তবুও নির্মাণ হচ্ছে সেতু
জাতীয় -
৯
আমরা জনগণের কল্যাণে কাজ করছি: প্রতিমন্ত্রী টুকু
জাতীয় -
১০
ভারতকে আ. লীগের মতো তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন
জাতীয় -
১১
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু
জাতীয় -
১২
এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচর চক্রান্তের খবর ভিত্তিহীন: বেইজিং
আন্তর্জাতিক -
১৩
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১৩৯১
জাতীয় -
১৪
‘পরিবারকেন্দ্রিক ভালোবাসার সময় উপযোগী একটি গল্প’
জাতীয় -
১৫
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন