|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাতের মধ্যে ১২ জেলায় ঝড়ের আভাস

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০২:৫৯ পিএম
১৮৬ পঠিত
রাতের মধ্যে ১২ জেলায় ঝড়ের আভাস
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাতের মধ্যে দেশের ১২ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্...

রাতের মধ্যে দেশের ১২ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়– রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স