ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে মিরপুর টেস্টে বড় হার টাইগারদের
গণমাধ্যম ডেক্স
ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেত প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
মাত্র ১৭০ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তোলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ম্যাচ জিততে হলে প্রয়োজন ছিল শুরুতেই ক্যারিবীয় শিবিরে ধাক্কা দেওয়া, তুলে নেওয়া দ্রুত চার-পাঁচটি উইকেট। তবে বোলারদের ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।
১১২ রানের বড় উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২১তম ওভারে শরিফুল ইসলামের বলে জন ক্যাম্পবেলের লেগ স্টাম্প ভেঙে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত ৪৯ রানে (৫৫ বলে ৬ চার ও ১ ছক্কা) ক্যাম্পবেল আউট হলেও ফিফটি তুলে নেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং।
ইনিংসের শুরুতে ব্যক্তিগত ৪৪ রানে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে জীবন পান কিং। শান্তর হাত ফসকে বল সীমানা পার হওয়ার পর পরের বলেই চার মেরে ৬৮ বলে ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। ক্যাচ ধরার সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন শান্ত, আর কিছুক্ষণের জন্য ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ।
এরপর মাত্র ৮ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা। হাসান মাহমুদের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ১ রান করে ফেরেন তেজনারায়ণ চন্দরপল। তবে অন্যপ্রান্তে ব্রেন্ডন কিং এবং পরে কাভেম হজের আগ্রাসী ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৬তম ওভারের প্রথম বলে জয়সূচক রান আসে কিংয়ের ব্যাট থেকে। ১১৫ বলে ৮১ রান নিয়ে অপরাজিত থাকেন ব্রেন্ডন কিং, আর ২৭ বলে ৩১ রান করেন কাভেম হজ। ৩৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।
এর আগে চতুর্থ দিনে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৮ রানে অপরাজিত থাকা নাঈম হাসান ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির সুবাদে দলের সংগ্রহ ১৪২ রান পর্যন্ত নিয়ে যান। তবে এই সংগ্রহ জয়ের জন্য যথেষ্ট ছিল না।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
জাতীয় -
২
শীত মৌসুমে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির
জাতীয় -
৩
যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
জাতীয় -
৪
দলীয় নীতি বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
সারাবাংলা -
৫
পরিবার দেখছিল এল ক্লাসিকো: বাড়ি থেকে ৩ লাখ ৫০ হাজার ইউরোর ঘড়ি-গয়না চুরি!
খেলাধুলা -
৬
এক গ্রামে খেলার মাঠের জন্য সাড়ে ৪ কোটি টাকা দেওয়ার নির্দেশ
খেলাধুলা -
৭
হাম উপসর্গে আরও এক মৃত্যু, হাসপাতালে ১০৮৪
জাতীয় -
৮
হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৫
জাতীয় -
৯
নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫
জাতীয় -
১০
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য
জাতীয় -
১১
টানা ১৯ বছর ধরে রেকর্ড গড়েই চলেছে কাদির মোল্লা সিটি কলেজ
জাতীয় -
১২
৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন
জাতীয় -
১৩
শ্রমিক বিক্ষোভ: গাজীপুর ও সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা
জাতীয় -
১৪
বাইন্যান্স হ্যাকিংয়ে চুরির ৯০ শতাংশ উদ্ধার, অভিযুক্ত নর্থ কোরিয়া
জাতীয় -
১৫
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে যেন প্রভাব না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন