|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যশোরে জেলা যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:০২ পিএম
২২৬ পঠিত
যশোরে জেলা যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পলাতক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরের শহরের লালদিঘির পাড় এলাকায় একটি ঝটিকা মিছিল করেছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (১ নভেম্বর) যশোর জেলা যুবলীগের উদ্যোগে শহর লালদিঘির পাড় থেকে শুরু হয়ে পাইপ পট্টি এলাকার হাজি সুমনের বাড়ির সামনে পর্যন্ত এ মিছিল প্রদক্ষিণ করে। স্থা...

পলাতক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরের শহরের লালদিঘির পাড় এলাকায় একটি ঝটিকা মিছিল করেছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) যশোর জেলা যুবলীগের উদ্যোগে শহর লালদিঘির পাড় থেকে শুরু হয়ে পাইপ পট্টি এলাকার হাজি সুমনের বাড়ির সামনে পর্যন্ত এ মিছিল প্রদক্ষিণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা হাজি মো. আলমগীর কবির সুমনের নির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ছাত্রনেতা শেখ শহীদের নেতৃত্বে মিছিলে বেশ কয়েকজন নারী-পুরুষ অংশ নেন। সরকার পতনের পর নিষিদ্ধ সংগঠনের এমন আকস্মিক কার্যক্রমে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কবির হোসেন জানান, বিষয়টি আমরাও জেনেছি। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের আস্ফলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঝটিকা মিছিলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স