|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’ অনুষ্ঠিত, যেসব নাম্বার পেল পুরস্কার 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ পিএম
১৯০ পঠিত
প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’ অনুষ্ঠিত, যেসব নাম্বার পেল পুরস্কার 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।  এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে আরও ৪৪টি সাধারণ নম্বর। সব মিলিয়ে ৮৬টি সিরিজের ৪৬টি...

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর। 

এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে আরও ৪৪টি সাধারণ নম্বর। সব মিলিয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ প্রতিটি সিরিজের একই নম্বরের বিপরীতে ড্র পরিচালনা করা হয়।

প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩। এ পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর।

এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর—০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন বিজয়ী। তাদের নম্বরগুলো হলো-

০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০০৪৫৩১৩, ০০৪৮৫০৩, ০০৯১৯২৮, ০০৯৬১২১, ০১৪৬৮৯৩, ০১৬০০৮৬, ০২৩২২৫২, ০২৩৮৫৭০, ০২৪৫৩১১, ০২৭১৬৯৭, ০২৮৪৪২১, ০৩০৩০০৮, ০৩৪৮১৮৭, ০৩৫৯৭৮৭, ০৪৫৮৫০৫, ০৫৪০৮৭১, ০৫৭৮০৮৮, ০৫৮২৯৫৬, ০৫৯৭৩৭৮, ০৬১৩৬০২, ০৬২৪০১৭, ০৬৩৫৬৫০, ০৬৪১১৯২, ০৬৫৮৫০২, ০৬৬০৭২৩, ০৬৯৭১৭৭, ০৭০০৩৬১, ০৭২০৩৩৯, ০৭২৯৪০০, ০৭৩১৬৬৬, ০৭৬৮৭৯৫, ০৭৮৪৪৩৫, ০৮৬৪০৭৮, ০৮৬৬৪৯১, ০৮৮৪৬২৩ ও ০৯০৪৭৯৫।

প্রাইজবন্ডের পুরস্কারের অর্থমূল্য অনুযায়ী, প্রথম বিজয়ী পান ৬ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় বিজয়ী ১ লাখ টাকা, চতুর্থ বিজয়ী ৫০ হাজার টাকা এবং পঞ্চম বিজয়ী ১০ হাজার টাকা। ঘোষিত বিজয়ী নম্বরের প্রতিটি সিরিজের একই নম্বরের প্রাইজবন্ড পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, নির্ধারিত তারিখের অন্তত ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ড এ ড্রয়ের আওতায় এসেছে। এ ক্ষেত্রে বিক্রির তারিখ গণনায় ধরা হলেও ড্রয়ের তারিখ বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স