|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিএনপি জাতির জন্য একটা আপদ, থাকলেই জনগণের বিপদ: এটিএম আজহারুল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ পিএম
২৬৭ পঠিত
বিএনপি জাতির জন্য একটা আপদ, থাকলেই জনগণের বিপদ: এটিএম আজহারুল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিএনপি জাতির জন্য একটা আপদ, এই আপদ থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেন, এই আপদ সরাতে হবে। বিএনপি মুখে যা বলে কাজ করে বিপরীত। নির্বাচনের আগে তারা সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু...

বিএনপি জাতির জন্য একটা আপদ, এই আপদ থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেন, এই আপদ সরাতে হবে। বিএনপি মুখে যা বলে কাজ করে বিপরীত। নির্বাচনের আগে তারা সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে।

রোববার (১ নভেম্বর) বিকালে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম উত্তর গেইটে এক প্রধান অতিথির বক্তৃতায় আজহারুল ইসলাম এসব কথা বলেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘর ভাঙচুর এবং দলের প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।

এটিএম আজহারুল বলেন, ভোটের দিনে ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে। এরপরও নির্বাচন কমিশন নির্লজ্জের মতো দাবি করছে নির্বাচনে তারা সন্তুষ্ট! 

তিনি বলেন, আওয়ামী লীগের স্টাইলে দেশ পরিচালনার জন্যই বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। জনগণের অধিকার আদায় হবে না। জনগণ প্রধানমন্ত্রীর পরিবর্তন চায়নি, জনগণ রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চেয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে কেবলমাত্র প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। 

জামায়াত নায়েবে আমির বলেন, প্রধানমন্ত্রী তার অনুগত সুবিধাভোগীদের নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। বিদেশি কোম্পানির কাছে বাংলাদেশ ইজারা দিয়ে কমিশন খেয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আসন্ন সংসদ অধিবেশনের আগেই গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংকট নিরসনে উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে এবং থাকবে। কিন্তু নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের মতোই ভোট চুরি করেছে। শুধু ভোট চুরি করেই তারা থেমে যায়নি বরং তারা অবিশ্বাস্য ভোটের হিসাব দিয়েছে। দুপুর ২টা পর্যন্ত ৩৮% ভোট কাস্ট হলেও ফলাফল ঘোষণায় ৬৪% ভোট দেখানো হয়েছে! সতর্ক করে তিনি বলেন, আগামীতেও এই কারচুপির চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে।

ঢাকা মহানগরী উত্তর জামায়াত আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা ইয়াসিন আরাফাত প্রমুখ।

সূত্র: কালবেলা