ব্রিটিশ পাবে থাই রেস্তোরাঁ, কীভাবে শুরু হলো এই সংস্কৃতি
গণমাধ্যম ডেক্স
ব্রিটিশ পাব মানেই বিয়ার, মাছ-চিপস কিংবা সসেজ-ম্যাশের মতো পরিচিত খাবার। কিন্তু যুক্তরাজ্যের লন্ডনে এমন কিছু পাব রয়েছে, যেখানে বিয়ারের সঙ্গে পরিবেশন করা হয় থাই কারি, প্যাড থাই ও ঝাল-মসলাদার নুডলস। ব্রিটিশ বা আইরিশ মালিকানাধীন ঐতিহ্যবাহী পাবে থাই রেস্তোরাঁর এই ব্যতিক্রমী সংমিশ্রণ পরিচিতি পেয়েছে ‘থাইরিশ’ নামে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের কেনসিংটনের চার্চিল আর্মস পাব এ সংস্কৃতির অন্যতম সূতিকাগার। বাইরে থেকে দেখলে এটি সাধারণ ব্রিটিশ পাব মনে হলেও ভেতরের পেছনের অংশে রয়েছে থাই রেস্তোরাঁ। সেখানে থাইল্যান্ডের পতাকা, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং নানা ধরনের থাই খাবারের আয়োজন রয়েছে।
১৯৮৫ সালে আইরিশ বংশোদ্ভূত জেরি ও’ব্রায়েন চার্চিল আর্মসের মালিকানা নেন। তখন সেখানে মাছ-চিপস, বেকড আলু ও প্রচলিত ব্রিটিশ খাবার পরিবেশন করা হতো।
১৯৮৮ সালে থাই রাঁধুনী সংকোট বুনিয়াসারায়ন পাবের রান্নাঘরে খাবার তৈরির প্রস্তাব দিলে প্রথমে দ্বিধায় ছিলেন ও’ব্রায়েন। পরে এক মাসের পরীক্ষামূলক আয়োজন শুরু করেন তিনি। কয়েক সপ্তাহের মধ্যেই খাবারের জন্য ক্রেতাদের দীর্ঘ সারি তৈরি হয়।
১৯৮০ ও ১৯৯০-এর দশকে থাইল্যান্ডে ব্রিটিশ পর্যটকদের যাতায়াত বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির খাবারের প্রতিও আগ্রহ তৈরি হয়। পরে থাই সরকারের ‘গ্লোবাল থাই ক্যাম্পেইন’ বিশ্বের বিভিন্ন দেশে থাই খাবারের প্রসারে ভূমিকা রাখে। বিদেশে থাই রেস্তোরাঁ গড়ে তুলতে নাগরিকদের ঋণসহায়তাও দেওয়া হয়।
বর্তমানে লন্ডনের প্রায় ৩০টি ঐতিহ্যবাহী পাবে থাই রেস্তোরাঁ রয়েছে। কোনোটি পেছনের কক্ষে, আবার কোনোটি ওপরতলার আলাদা জায়গায় পরিচালিত হয়।
লন্ডনের বিভিন্ন পাবে প্যাড থাই, মাসামান কারি, পানাং কারি ও মসলাদার ভাজা নুডলস বেশ জনপ্রিয়। রেস্তোরাঁ সংশ্লিষ্টদের মতে, থাই খাবারের ঝাল, টক, মিষ্টি ও নোনতা স্বাদের সঙ্গে বিয়ারের মেলবন্ধনই এই ব্যবসার জনপ্রিয়তার অন্যতম কারণ।
দক্ষিণ-পূর্ব লন্ডনের স্কেহানস পাবেও রয়েছে থাই রেস্তোরাঁ। থাই রাঁধুনী চার্লিন ‘চাই’ স্কেহান এটি পরিচালনা করেন। তার রান্নাঘরে প্রশিক্ষণ নিয়ে অনেক থাই রাঁধুনী লন্ডনের অন্য পাবে কাজ করছেন। এভাবেই শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ‘থাইরিশ’ সংস্কৃতি।
থাই রাঁধুনী চাইয়ের কথায়, পাবের খাবারের তালিকায় থাই খাবারের যথাযথ জায়গা রয়েছে।
সূত্র: বিবিসি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণে উৎসবের আমেজ
জাতীয় -
২
জাগ্রেব: ইতিহাস স্থাপত্য বিজ্ঞানে মানুষের গল্প
জাতীয় -
৩
মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি
জাতীয় -
৪
বেসামরিক জাহাজে হামলা, কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা
জাতীয় -
৫
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫
জাতীয় -
৬
প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’ অনুষ্ঠিত, যেসব নাম্বার পেল পুরস্কার
জাতীয় -
৭
ভারতকে হারিয়ে পাক প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস, ‘এক সপ্তাহের ছুটি’ চেয়ে নেটিজেনদের ট্রল
জাতীয় -
৮
নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ
জাতীয় -
৯
সিএইচটি সম্প্রীতি জোটের প্রধান সমন্বয়কারীকে শোকজ
জাতীয় -
১০
গাজীপুর-সাভারের ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা
জাতীয় -
১১
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জাতীয় -
১২
মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর
আন্তর্জাতিক -
১৩
আসিয়ান প্রতিরক্ষা বৈঠকের শেষ দিনে ফের উত্তেজনা চীন-ফিলিপাইনের
জাতীয় -
১৪
৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
জাতীয় -
১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন